অত্যন্ত বরকতময় মহাসম্মানিত সুন্নতী খাদ্য “সিরকা” (৩)
সিরকার উপকারিতা :
ক) বিভিন্ন প্রকার রোগের চিকিৎসায় :
১. সিরকা খেলে দ্রুত দেহের ওজন কমে।
২. ব্রণ ও রোদে পোড়া ভাব দূর করে।
৩. ক্ষুধা কম লাগে।
৪. পেটের চর্বি কমায়।
৫. উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হৃৎপি- সুস্থ রাখতে সাহায্য করে।
৬. ক্যান্সারের ঝুঁকি কমাতে কার্যকরী।
৭. হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়াসহ অস্ত্রের অন্যান্য রোগে উপকারী।
৮. ২ চা চামচ সিরকা ও ২ চা চামচ গোলাপ পানি নিয়ে ব্রণযুক্ত স্থানে লাগালে ব্রণ দূর হয়।
খ) বিভিন্ন রান্নায় :
৭. চর্বিযুক্ত খাবার রান্নার সময় কিছু সিরকা ব্যবহার করলে খাবারের স্বাদ বৃদ্ধি পায়।
৯. রান্নার সময় গোশতে একটু সিরকা মিশিয়ে দিলে গন্ধ দূর হয়ে যায়।
১০. আচার তৈরীর সময় সিরকা ব্যবহার করলে, সেই আচার অনেকদিন ভালো থাকে; তাতে পচন ধরে না।
১১. রান্নার পর যদি দেখা যায় ঝাল বেশি হয়েছে, তখন খানিকটা সিরকা মিশিয়ে দিন। দেখবেন ঝালের তীব্রতা কমে যাবে।
১২. সিরকা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি এর সৌন্দর্য বৃদ্ধি করে, এর উজ্জ্বলতা বাড়ায়।
১৩. আলু রান্নার আগে আপনি প্রথমে সিরকাযুক্ত পানিতে ভিজিয়ে রাখুন। তারপর রান্নার সময় পাত্রে আলু দেয়ার পর, আপনি পর্যাপ্ত সিরকা দিন। তারপর দেখবেন রান্না করা আলু মুখে দিলে মিশে যাবে।
১৪. গরু বা ছাগলের গোশত রান্নার সময় ব্যবহার করলে, রান্না দ্রুত শেষ হবে। সিরকা ছাড়া রান্না করলে এক্ষেত্রে যে সময় লাগবে, সিরকা ব্যবহার করলে সে সময় অর্ধেকে নেমে আসবে।
১৫. রান্নার সময় মাছ বা গোশতের হাড় নরম হতে সাহায্য করে সিরকা।
১৬. প্রাত্যহিক জীবনের বিভিন্ন রান্নায়, আচারে কিংবা সালাদে বানানো ইত্যাদি অনেক কিছুতেই সিরকা ব্যবহার করা হয়।
১৭. অনেক সময়ই খাবার ভুলক্রমে পঁচে যায়। পাত্র ধোঁয়ার পরেও এই খাবার পঁচা গন্ধ যেতে চায় না। এই গন্ধ দূর করতে চাইলে একটি কাপড়ে সিরকা লাগিয়ে তা ঘণ্টাখানেক বাটিতে রেখে দিলে পঁচা গন্ধ দূর হয়ে যাবে।
১৮. বাসনপত্রে কিংবা রান্নার প্যানে অনেক সময় তেল চিটচিটে ভাব চলে আসে যা খুবই বিরক্তিকর। কিন্তু সিরকার মাধ্যমে এই তেল চিটচিটে ভাব দূর করা যায় সহজেই। একটি মাজুনিতে সিরকা দিয়ে বাসন বা প্যানটি মেজে, ৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিলে তেল চিটচিটে ভাব দূর হয়ে যায় ।
১৯. মাছের আঁশ ছাড়ানো বেশ কষ্টসাধ্য কাজ। কিন্তু এই কষ্টসাধ্য কাজটিও সহজ করবে সিরকা। মাছের গায়ে কিছু সাদা সিরকা ঘষে লাগিয়ে, ৫ মিনিট পর থেকে আঁশ ছাড়ানো শুরু করলে বেশ সহজেই আঁশ উঠে আসে।
২০. গোশত জীবাণু মুক্ত ও গোশতের ফ্লেভার তৈরিতে প্রয়োজনীয় মসলা সিরকা দিয়ে মাখিয়ে ২-৪ ঘন্টা রেখে রান্না করলে স্বাদ ও সুগন্ধ বেড়ে যায়।
২১. ভাঙ্গা ডিম সিদ্ধ করা সহজ করে: পানিতে ২ চামচ সিরকা দিয়ে সিদ্ধ করলে ডিমের ভিতরের অংশ সহজে বের হয়।
২২. ফল ও শাক-সবজি ধৌতকরণ: ২ চা চামচ সিরকা ১ লিটার পানির সাথে মিশিয়ে ভাল করে ধুয়ে ফেললে লেগে থাকা কীট ও বালাই নাশক মুক্ত হয়।
২৩. সালাদ, সস ও সুপের স্বাদ বৃদ্ধি করতে সালাদ, সস ও সুপে সিরকা ব্যবহার করলে স্বাদ, সুগন্ধ বৃদ্ধি পায় এবং দুর্গন্ধ ও পচন রোধ করে।
২৪. খাবার বাসন-কোসন পরিষ্কার রাখতে সিরকা দিয়ে থালা-বাসন মাজলে পরিস্কার-পরিচ্ছন্ন ও উজ্জ্বল থাকে এবং জীবাণুমুক্ত হয়।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।