অতুল মর্যাদাবান
আল্লাহ উনার পরেই, হাবীবী স্থান ॥
সৃষ্টি না যবে, ছিলো বিকাশ মান,
গুপ্ত ইলাহী, নিজে নন যাহিরান ॥
হুব্বি ছিফতে পাক হাবীব সৃষ্টি,
খুব ছূরত এক, নূরের সমষ্টি ॥
সমস্ত রূপ যে দিয়ে রহীম রহমান,
তারকা রুপেই রাখেন, ক্বারিবান ॥
ওই রূপেই আছেন, আউওয়াল আখির,
ওহে সমঝদার কে করবে ফিকির ॥
কখনও কখনও নিজেই হন যাহির,
কিছুক্ষণের সংসার জমীনে অবস্থান ॥
ও রূপের দর্শনে খোদ মজনু সুবহান,
ছলাত-ছালাম পড়েন নিয়ে মালায়িকান ॥
শুরু হতে এখনও আবাদুল আবাদান,
অক্ষম বর্ণনা দিতে এ তত্ত্বের খতিয়ান ॥
হাবীব খোদ উনার, নেইতো শরীক,
গুপ্ত ভেদখানি, বলবো কী অধিক ॥
লও খুঁজে তালাশি, রহস্যের অভিধান,
কুংতু কান্জামি বাগের, নিপুণ সংবিধান ॥
রহমাতুল্লিল আলামীন, তিনি ততক্ষণ,
ওই রব্বুল আলামীন, তিনি যতক্ষণ ॥
মুহব্বতের আতিশয্যে, অনাদি নূরিয়ান,
কাদিমী আবর্তে দু’জন, করেন অবস্থান ॥
আরও পড়ুন
সব ›
জানি আপনি বে-নিয়াজী
শুনরে হতচ্ছাড়া
শুনরে হতচ্ছাড়া, নাছারা-নাস্তিক-ইহুদী-মুশরিকীন, রই হাকীকতে মোরা ঐক্যতে, তামাম মুসলিমীন। রই কুরআন-হাদীছ দুই বাহ…
ইশকেরই মালা
কোথায় আপনি কোথায় আমি
ভারতে খিলাফত
আজীমী উৎসব
ঈদের কলতান আনন্দের বানে দুই সেরা মুসকান নিসবতী শানে মারহাবা মারহাবান সমস্ত জবানে বাহারী কারুকাজে আজীমী উৎসব হৃ…
“মুবারক ইছনাইনিল আযীম”
আজ ভরপুর ২২শে জুমাদাল ঊলা শরীফ রহমত অফুরান, খালিক মালিক আল্লাহ উনার শাহী খাছ বরকত জাহিরান। বিরল উজ্জল রহেন ছলছ…
নূর ভিখারী
নূর ভিখারী আমি নূর ভিখারী নিছবতি নূর চাহি সরাসরি আম্মাজি আপনিতো পাক দিশারী মুর্শিদী নিয়ামত বণ্টনকারী প্রিয় ম…
বিকশিত সংবাদ
মোরা নওজোয়ান সাজাই বাগান, পুরো দেশময় গড়ি উদ্যান, গর্বো করার মতো, মোরা অলসতা ছেড়ে রইবো জুড়ে, ঐক্যতানের শিক…
সুনামির তান্ডব
আসলো ধেয়ে সুনামি হামলা সমুদ্র হিল্লোলে, আসমান ছুই তান্ডব চালায় হিংস্রতা উত্তালে। ক্ষীপ্র পবন ঘূর্ণি প্রলয়ে …
প্রতিবাদী তাকবীর
আমরা শ্রমিক-ছাত্র-জনতা করছি মিছিল নির্ভয়ে, পরওয়া করি না পুলিশি প্রহার আসুক না নির্দয়ে। জেল-জুলুমের করি না ক…
হকেই ইস্তেকামত