অতীতের মত উচ্চাভিলাসী বাজেট দিয়ে রাজস্ব বাড়ানোর লক্ষ্যে ভ্যাট-ট্যাক্স বাড়ালে জনজীবন আরো বিপর্যস্থ হবে। অবকাঠামোগত উন্নয়ন বাজেটের পরিবর্তে মানব সম্পদ উন্নয়ন ও জনসেবায় ব্যায় বাড়াতে হবে।
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৭ মে, ২০২৬ খ্রি:, ২৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন হবে। আগামী বাজেটের আকার বাড়িয়ে ৯ লাখ কোটি টাকার বেশি করার চিন্তা করা হচ্ছে-এমন তথ্য সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে, অর্থমন্ত্রণালয়ের বৈশ্বিক সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকার পরও অর্থমন্ত্রীর কাছে এই উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
অতীত এবং নিকট অভিজ্ঞতায় দেখা গেছে, বাজেটের একটি ধারাবাহিক ব্যর্থতা হলো এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। বড় সংখ্যার বাজেট দেখানোর একটা প্রবণতা বরাবরই কাজ করে, যেন সেটা না করলে জনগণকে আশ্বস্ত করা যাবে না। অথচ সাধারণ মানুষের কাছে বাজেটের আকার কোনো বিষয় নয়। তারা দেখতে চায় আয় বাড়ছে কিনা, মজুরি বাড়ছে কিনা, মূল্যস্ফীতির চাপ কতটুকু কমছে, বিভিন্ন খাতে ব্যয় নিয়ন্ত্রণে আছে কিনা ইত্যাদি।
চলতি (২০২৫-২৬) অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যেখানে চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদায়ের লক্ষ্য ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। যা ইতিমধ্যে লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি।
আগামী অর্থবছরে রাজস্ব আয় এক লাখ কোটি টাকা বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। বাড়তি এই রাজস্বের বড় অংশ ভ্যাট থেকে আদায় করা হবে। সুতরাং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। ঘাটতি বাজেটের বড় অংশ দেশি-বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণের মাধ্যমে পূরণ করা হবে।
ঋণ পরিশোধ, সরকার পরিচালন ব্যয় এবং উন্নয়ন খাত-এ তিনটিই আমাদের বাজেট ব্যয়ের বড় অংশ দখল করে থাকে। ঋণ পরিশোধের বোঝা প্রতি বছরই ভারী হচ্ছে।
প্রসঙ্গত আমরা মনে করি, কোথায় আসলে ব্যয় করা দরকার, সেটা বোঝা সবচেয়ে জরুরি। উদাহরণত- প্রাথমিক স্বাস্থ্য খাতে ৫০ শতাংশ পদ এখনো শূন্য।
সরকারি চাকরিতে পাঁচ লাখ পর্যন্ত পদ খালি বলে জানিয়েছে জণ প্রশাসনমন্ত্রী। দেশে উচ্চ বেকারত্বের মধ্যেও খালি পদ থাকে কিভাবে? এখানে বাজেট বরাদ্দ অত্যধিক গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রীয় অর্থায়ন পরিচালনার নিয়মকানুন এতটাই জটিল যে নিয়ম মেনে চলতে গেলে কাজ এগোয় না। পুরো প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হয়ে পড়ে। ধামরাইয়ে হেলথ সেন্টার ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু জনবল সংকটে সেটি সম্পূর্ণ অব্যবহৃত। একই চিত্র সারা দেশের অনেক স্থাপনার ক্ষেত্রে সত্য।
তৃণমূলে জনবল নেই, শূন্যপদ পূরণ করা হচ্ছে না অথচ এসব জায়গায় যথাযথ ব্যয় নেই। কিন্তু অবকাঠামো নির্মাণের প্রস্তাব এলেই টাকা বরাদ্দ হয়।
পরিচালন ব্যয় কমানো মুখ্য বিষয় নয়, মুখ্য হলো জনগণের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যয়। অনেক ব্যয় আছে যা একেবারেই অপ্রয়োজনীয়, আবার অনেক অপরিহার্য ব্যয় হচ্ছেই না। এ বৈপরীত্য থেকে বেরিয়ে আসাটাই এখন সবচেয়ে জরুরি।
অপরদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহতা মাথায় রেখে আগামী বাজেট হওয়া উচিত অস্তিত্ব রক্ষার বাজেট। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে বিশ্বে অর্থনৈতিক মন্দা তৈরি হতে পারে। সমগ্র বিশ্ব খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। বাংলাদেশও এ থেকে রেহাই পাবে বলে মনে হয় না। বাজেট প্রণয়নের সময় এসব বিষয় বিবেচনায় রেখেই পরিকল্পনা করা উচিত বলে আমরা মনে করি।
রাজনৈতিক বাহবা কুড়ানোর বিলাসী লক্ষ্য থাকা উচিত হবে না। উচ্চাভিলাষী থাকলে কখনই ভালো ফল পাওয়া যায় না। এ কারণে আগামী বাজেট হতে হবে জনগণের প্রয়োজন পূরণের বাজেট। সবার মৌলিক চাহিদা পূরণের বাজেট। যাতে জনসাধারণ স্বস্তিতে থাকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সালাফী ধর্মপ্রতিমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশন, মন্ত্রীপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা। দায় এড়াতে পারেনা জুলাই সনদের এল.জি.বি.টি.কিউর সমর্থনকারী ধারা এবং সমর্থনকারী জামাতীরা।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












