অক্টোবরেই রেল সেবায় যুক্ত হচ্ছে আরও পাঁচ জেলা
তথ্যানুযায়ী, চলতি অক্টোবর মাসেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেলপথ প্রকল্প ও দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্পগুলো উদ্বোধন হলে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, কক্সবাজার এবং বাগেরহাট জেলার বাসিন্দারা সরাসরি নিজ জেলা থেকে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
এই পাঁচ জেলা রেল সেবায় যুক্ত হওয়ার পর বাকি থাকবে শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা। আর বরিশালের ছয়টি জেলায়ও রেল সংযোগ নেই। আগামী ২০৪৫ সালের মধ্যে এই ১৬টি জেলাকেও রেল সেবায় যুক্ত করতে চায় সরকার।
এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, মোংলা-খুলনা রেলপথটি শুধু সারাদেশের সঙ্গে নয়, আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। অন্যদিকে ২০২৪ সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পুরোটা উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালী-মাগুরা রেলপথ উদ্বোধন হলে যুক্ত হবে মাগুরা জেলা। তারপর পর্যায়ক্রমে বাকি জেলাগুলো রেল সেবার আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।