রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে খালেদার স্থায়ী জামিনের সুযোগ আছে -আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলেই কেবল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেতে পারেন বা বিদেশে যেতে পারেন বলে মন্তব্য করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যে কেউ সাংবিধানিকভাবে এই আবেদন করতে পারবেন।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন।।
আইনমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত যে কোনো আসামি তার দ- মওকুফের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন। ইতিমধ্যে শীর্ষ সন্ত্রাসী জোসেফ রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি বিদেশে গেছেন।’
নির্বাহী আদেশের বিষয়ে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী শর্ত যুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেটি দ্বিতীয়বার আর করার কোনো সুযোগ নেই।’
মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করেছেন। শেখ হাসিনা ২০০৮ সালে নিঃশর্ত জামিনে ছিলেন বলেই বিদেশে চিকিৎসা নিতে পেরেছিলেন। তাকে শর্ত দিয়ে জামিন দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে বাসায় চিকিৎসা নিচ্ছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘শর্ত সাপেক্ষেই তার দ- স্থগিত করে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এটা পুনরায় বিবেচনায় রাখার সুযোগ রাখা হয়নি। ফখরুলকে অসত্য মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন। বেগম জিয়ার রাজনৈতিক কোনো শর্ত দেওয়া হয়নি।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।