অকেজো জাহাজে জ্বালানি খরচ দেখিয়ে আত্মসাৎ -দুদক
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামে অকেজো জাহাজের জ্বালানি খরচ দেখিয়ে এবং বেনামি কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ে অভিযান পরিচালনা করে এসব অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মুহম্মদ এনামুল হক। অভিযানে বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করে বেশ কিছু বিল-ভাউচারের অসামঞ্জস্যতা ও অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক এনামুল হক।
তিনি বলেন, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। বিআইডব্লিউটিএ চট্টগ্রামের যুগ্ম পরিচালক মুহম্মদ সেলিমের বিরুদ্ধে এসব অভিযোগ ছিল। অভিযানে কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে। এতে কিছু অসামঞ্জস্যতা দেখা গেছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, আমরা পূর্ণাঙ্গ রেকর্ডপত্র দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা অভিযানের পর প্রতিবেদন কমিশনে জমা দেব। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)