ইযহারু হাক্বীক্বতিল কুদ্রত আউওয়ালা র্মারাতিন ফী তারীখি খ্বালক্বিল্লাহ্ ‘আলা লিসানি সাইয়্যিদিনা সুলত্বানিন নাছীর মামদূহ্ হযরত মুর্শিদ ক্বিবলাহ্ আলাইহিস সালাম
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫২
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
পবিত্র কুদরত মুবারক উনার কাইফিয়্যাত মুবারক সম্পর্কে কল্পনাতীত বেমেছাল খোদায়ী ইলিম মুবারক বিতরণ:
মূল উছূলটাই তারা বুঝেনি। মূল উছূলটা হচ্ছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি তো অবশ্যই; উনার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনারা হন, মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হন, তারপরে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়গুলি, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের পর্যন্ত যতগুলি বিষয়, সেটা যেই লেখক লেখুক, সে নিজের পক্ষ থেকে লেখুক, আর হাদীছের নাম দিয়ে লেখুক, যেগুলি উনাদের শান মুবারক উনার খিলাফ, ঐগুলি সবগুলি মওযূ। এর মধ্যে সবচেয়ে শুরুর মাকামে হলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা। উনাদের প্রতি মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট,
رَضِىَ اللهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ
বলে দিয়েছেন। মহান আল্লাহ পাক তিনি বলতেছেন- আমি সন্তুষ্ট। মহান আল্লাহ পাক তিনি কি তাহলে ফাসিক্বের উপর সন্তুষ্ট হয়েছেন? তাহলে ঈমানটা কোথায়? ঈমানই তো নেই।
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا
‘পরবর্তী উম্মত যদি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের মত ঈমান আনতে পারে, তাহলে তারা হিদায়াতপ্রাপ্ত হবে।’ (সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ: ১৩৭)
তাহলে উনারা গোমরাহ্ হয়েছেন? না‘ঊযুবিল্লাহ! তাহলে আবার হিদায়াতপ্রাপ্ত হন কিভাবে? হ্যাঁ? ঐ জঙ্গে ছিফ্ফীন, জঙ্গে জামালের ফিতনা সম্পর্কে কতগুলি মিথ্যা কিছ্ছা-কাহিনী এনে বর্ণনা করে। মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ তুমি বিশ্বাস করলে না, তুমি ঐ মিথ্যাবাদির কথাগুলি অর্থাৎ তাদের বানানো কিছ্ছা-কাহিনী বিশ্বাস করলে? ইতিহাস? এটা মিথ্যা কথা। মানুষের আক্বল-বুদ্ধি তো নেই। সে বুঝবে কোথা থেকে? কঠিন বিষয় তো এটা। মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ সে বিশ্বাস করলো না, মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ বিশ্বাস করলো না। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইরশাদ মুবারক করলেন,
اِذَا رَاَيْتُمُ الَّذِيْنَ يَسُبُّوْنَ اَصْحَابِىْ فَقُوْلُوْا لَعْنَةُ اللهِ عَلٰى شَرِّكُمْ
“যখন তোমরা কাউকে আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে গালমন্দ করতে দেখবে, উনাদেরকে দোষারোপ করতে দেখবে, তখন তোমরা বলো- ‘এই নিকৃষ্ট কাজের জন্য তোদের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত’।” না‘ঊযুবিল্লাহ! (তিরমিযী শরীফ)
তাহলে এখন এটা কোন্ দিকে যাবে? এটা তাহলে কতটুকু? কোন্ ক্ষেত্রে? এটা সর্বক্ষেত্রেই। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনি যেই হন, পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে, ছোট-বড় যেই হন। উনারা প্রত্যেকেই অনুসরণীয়। উনারা প্রত্যেকে মাহফূয। উনাদের শান মুবারক উনার খিলাফ কোনো কথাই বলা যাবে না। যে বলবে, সে মাল‘ঊন হবে, সে লা’নতগ্রস্ত হবে। তাহলে এরা কি শিখলো? তাহলে উনাদের শান মুবারক উনার বিরুদ্ধে এরা বর্ণনা করে কিভাবে? নিজের বক্তব্য হিসেবে পেশ করুক অথবা তারা হাদীছ শরীফ উনার নাম দিয়েই পেশ করুক। ওটা বানানো, মওযূ।
কাজেই, এগুলি শুধু বললেই তো হবে না। এগুলি প্রমাণ তো রয়েছেই। এই যে আবূ দাঊদ শরীফ-এ আছে ‘হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম (চতুর্থ খলীফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম) উনি শরাব খেয়েছেন!’ না‘ঊযুবিল্লাহ! এটা মওযূ বর্ণনা।
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৭)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৬)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৬)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫১
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৫)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান মুবারক
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৫০
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৩)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












