আল ইহসান ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের বহুমুখী হামলা মোকাবিলায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে তলব করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগার রিজার্ভ সৈন্যদের তলবের এই তথ্য জানিয়েছেন।
শনিবার ভোরের দিকে গাজার ক্ষমতাসীন সশস্ত্র শাসকগোষ্ঠী হামাস ইসরায়েলে আচমকা হামলা শুরুর পর থেকে গাজায় অনবরত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসের কাছ থেকে গাজা সীমান্তের বিভিন্ন গ্রাম ও শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইসরায়েলের সামরিক বাহিনী স্থল-আকাশ ও সমুদ্রপথে অভিযান পরিচালনা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের সিকিম রাজ্যে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪০ জন মারা গেছে। দেশটির সেনাবাহিনী বন্যায় আটকে থাকা হাজার হাজার মানুষকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিকিম সরকার আরেকটি হিমবাহী হ্রদ উপচে পানি বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে। লাচেনের কাছে শাকো চো হ্রদটি ফেটে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং কর্তৃপক্ষ আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে।
সিকিমের মুখ্য সচিব বিজয় ভূষণ পাঠক বলে, ‘লাচেন ও লাচুং-এ প্রায় তিন হাজার মানুষ আটকা পড়েছে। মোটরসাইকেলে করে সেখানে যাওয়া তিন হাজার ১৫০ জনও বন্যার কারণে আটকা পড়েছে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হঠাৎ করে হামাসের এমন ভয়াবহ হামলায় স্তব্ধ ইসরায়েলের কর্মকর্তারা। এমনকি মোসাদের সাবেক প্রধান জানিয়েছে, কী ঘটছে তার কোনো আভাসই ছিল না।
হামাস দাবি করেছে, গাজা থেকে শনিবার সকালে ইসরায়েলে ৫ হাজারের মতো রকেট ছুড়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ২ হাজারের বেশি রকেট হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা:
হামলার পর এক ব্রিফিংয়ে ইসরাইল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছে, ‘হামাসের যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, তার সংগঠন ‘একটি বিশাল বিজয়ের দ্বারপ্রান্তে’ রয়েছে। অবৈধ দখলদার ইসরাইলে শনিবারের ভয়াবহ হামলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাস নেতা ও সাবেক ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া এ প্রত্যয় জানান।
তিনি বলেন, “আমরা গাজা ফ্রন্টে একটি বিশাল বিজয় এবং একটি সুস্পষ্ট বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি। ” ইসরাইল বিরোধী যুদ্ধকে ‘এই অবৈধ রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে’ নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
হানিয়া বল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আজ শনিবার জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিষ্টানদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘যদি একই কাজ ইহুদির বিরুদ্ধে ঘটত, তাহলে সেই আচরণকে আমাদের ইহুদি–বিদ্বেষী (অ্যান্ট সেমিটিজম) বলে বর্ণনা করতে আমাদের কোনো সমস্যা হবে না। ’
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের ইহুদি–বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বিশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাস হামলা চালিয়ে ইসরায়েলের পুলিশ স্টেশন গুড়িয়ে দিয়েছে, সেটাকেই ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। ছবি: এএফপ্হিনংঢ়;হামাস হামলা চালিয়ে ইসরায়েলের পুলিশ স্টেশন গুড়িয়ে দিয়েছে, সেটাকেই ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। ছবি: এএফপি
ইসরায়েলে হামলা চালিয়ে বেসামরিক ও সেনাসদস্যসহ ১০০ জনকে অপহরণ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার) এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরায়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশের নেতারা হামাস-ইসরায়েল সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা অনেক দেশ। তবে এই সংঘাতের অবসানে ইসরায়েল-ফিলিস্তিন আলাদা দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে চীন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে হামাস-ইসরায়েল সংঘাতের বিষয়টি উঠেছে। এ সময় এক সাংবাদিক গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয়াবহ সংঘাত এবং উভয়পক্ষের ব্যাপক হতাহতের ঘটনার বিষয়ে চীনের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিসরের আলেকজান্দ্রিয়ায় কয়েকজন ইসরাইলি পর্যটককে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে মিসরীয় পুলিশের এক কর্মকর্তা। এতে দুই ইসরাইলি পর্যটক ও অপর একজন মিসরীয় নিহত হয়েছে।
মিসরের স্থানীয় গণমাধ্যম সূত্রে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
খবরে বলা হয়, মিসরের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে সংশ্লিষ্ট চ্যানেল একজন নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, আলেকজান্দ্রিয়ার পম্পি’স পিলার পর্যটন এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানানো হয় ওই বাকি অংশ পড়ুন...












