আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার মধ্যাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগে কখনো অভিযান না চালানো ওই এলাকায় হামাসের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছে।
দখলদার সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই এক্সে বলেছে, ‘দেইর এল-বালাহ এলাকায় আশ্রয় নেওয়া বাসিন্দা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়া উচিত। দখলদার ইসরায়েল দেইর এল-বালাহর আশেপাশে অভিযান সম্প্রসারিত করছে।
সে নির্দেশ দিয়েছে, ‘নিজেদের নিরাপত্তার জন্য দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূলের আল-মাওয়াসি এল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসের কারণে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও ৯ জন। ভূমিধসে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় সানচেওং এলাকা। সেখানে একসঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ভূমিধসে ঘরচাপা পড়ে অথবা আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং এর মালিক রুপার্ট মারডকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ৫৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে।
গত জুমুয়াবার ফ্লোরিডার মিয়ামির একটি ফেডারেল কোর্টে এ মামলা করা হয়েছে।
মামলার দাবি অনুযায়ী, ২০০৩ সালের একটি জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ট্রাম্পের নাম ছিলো, যেখানে যৌন ইঙ্গিতপূর্ণ একটি আঁকা ছবি এবং ‘তাদের ভাগ করা গোপন তথ্য’ উল্লেখ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের ফলে ট্রাম্পের আর্থিক ও সামাজিকভাবে ‘অত্যন্ত ক্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতীয় এয়ারলাইনসের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞা আগামী ২৩ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে নতুন একটি নোটাম জারি করেছে, যেখানে ভারতে নিবন্ধিত সব ধরনের বিমানের ওভারফ্লাইট এবং ট্রানজিট চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা প্রথমবার কার্যকর করা হয় ২৩ এপ্রিল। এরপর থেকে নিয়মিতভাবে এটি নবায়ন করা হচ্ছে।
পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত ভারত অংশে ব্রহ্মপুত্র এবং তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত নদীতে গত শনিবার (১৯ জুলাই) বিশাল একটি পানিবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে চীন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং উপস্থিত ছিলো।
গত ডিসেম্বরে চীন সরকার এই প্রকল্পের অনুমোদন দেয় এবং এটিকে দেশের কার্বন নিরপেক্ষতা লক্ষ্যমাত্রা ও তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের অংশ হিসেবে তুলে ধরে।
সিনহুয়া জানিয়েছে, এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রধানত অন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীন সাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় দক্ষিণ চীনের দিকে প্রবল বেগে অগ্রসর হচ্ছে। টাইফুন উইফা নামে ঘূর্ণিঝড়টি অতিশীঘ্রই গুয়াংডং ও হাইনান প্রদেশের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে।
চীনের জাতীয় আবহাওয়া বিভাগ ন্যাশনাল মেটিওরোলজিকাল সেন্টারের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় উইফাকে গত ১৯ জুলাই দক্ষিণ চীন সাগরে ১৯.৯ক্ক উত্তর অক্ষাংশ এবং ১২০.২ক্ক পূর্ব দ্রাঘিমাংশে পর্যবেক্ষণ করা হয়। এটা এখন ঘণ্টায় ১৫-২০ কিমি বেগে অগ্রসর হচ্ছে।
চীনের জাতীয় আবহাওয়া বিভাগ শনিবার সকাল ১০টায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে, যা চার-স্তর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলের একটি গ্রাম আকালিয়া কালান। কাছাকাছি একটি বিমানঘাঁটি থাকায় এই গ্রামের বাসিন্দাদের যুদ্ধবিমানের শব্দ শোনা কোনো নতুন ব্যাপার ছিলো না। কিন্তু ৭ মে ভোরের শব্দ ছিলো অনেক বেশি তীব্র এবং অপরিচিত। যুদ্ধবিমানের ইঞ্জিনের গর্জনের সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিলো। সেই শব্দ আরও কাছাকাছি আসতে থাকলে গ্রামবাসী ঘুম থেকে লাফিয়ে উঠে দাঁড়ান। বাইরে গিয়ে দেখতে পান, আগুনের একটি গোলা মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে কাছাকাছি একটি মাঠে পড়েছে।
ভেঙে পড়া বস্তুটি যে একটি যুদ্ধবিমান, তা সহজেই বোঝা যাচ্ছিলো। গ্রা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েল ও সিরিয়ার নেতারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছে, দখলদার ইসরায়েলের প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এই উদ্যোগে প্রতিবেশী তুরস্ক ও জর্ডানও সমর্থন দিয়েছে। পাশাপাশি সে সিরিয়ায় সব পক্ষকে লড়াই বন্ধ করার আহ্বান জানায়।
দ্রুজ, বেদুইন ও সুন্নি জনগোষ্ঠ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের মার্সেই শহরের ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায় ৫৯৩ একর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। গত জুমুয়াবার (১৮ জুলাই) থেকে পরিস্থিতি সামাল দিতে একাধিক হেলিকপ্টার এবং হাজার খানেক দমকলকর্মী নিয়ে মাঠে রয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক সপ্তাহ আগে, শহরের গা ঘেঁষে ভিন্ন একটি দাবানল ছড়িয়ে পড়ে। ওই সময় বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।
দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে এখন পর্যন্ত দুই দমকলকর্মী আহতও হয়েছে।
আঞ্চলিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সের মার্সেই শহরের ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায় ৫৯৩ একর এলাকা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। গত জুমুয়াবার (১৮ জুলাই) থেকে পরিস্থিতি সামাল দিতে একাধিক হেলিকপ্টার এবং হাজার খানেক দমকলকর্মী নিয়ে মাঠে রয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক সপ্তাহ আগে, শহরের গা ঘেঁষে ভিন্ন একটি দাবানল ছড়িয়ে পড়ে। ওই সময় বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং নিকটবর্তী বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।
দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে এখন পর্যন্ত দুই দমকলকর্মী আহতও হয়েছে।
আঞ্চলিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিদেশি নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা বা গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ১৭ জুলাই পাঠানো একটি ‘সংবেদনশীল’ নথিতে বিশ্বের সব মার্কিন দূতাবাসকে জানিয়ে দিয়েছে, এখন থেকে বিদেশি নির্বাচনের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো বিবৃতি বা সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হবে না, যদি না তা ‘পরিষ্কার ও গুরুত্বপূর্ণ’ কূটনৈতিক স্বার্থে পড়ে।
গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি অভ্যন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের মসজিদে নববীর হজ্জ ও ওমরাহ যাত্রীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। এই পরিষেবা ৮০০১১১১৯৩৫ নম্বরে টোল-ফ্রি কলের মাধ্যমে পাওয়া যাবে।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) মসজিদে নববী কমপ্লেক্সে অবস্থিত কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক প্রধান অধ্যাপক ড. আবদুর রহমান আস-সুদাইস।
হেল্পলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং এতে হজ্জ ও ওমরাহ পালন, নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদতবিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া হবে। নতুন চালু হওয়া এই ইউ বাকি অংশ পড়ুন...












