আল ইহসান ডেস্ক:
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে আসামে এয়ার শো- এর আয়োজন করেছে দেশটির বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। গতকাল বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে আয়োজন করা হয়েছে এই এয়ার শো।
এই এয়ার শো বা প্রদর্শনীমূলক বিমান মহড়ায় ওড়ানো হয় ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ফাইটার্স, ডোরনিয়ের ডো-২২৮ সারভেইলেন্স এয়ারক্রাফট, আন্তোনভ এএন-৩২ ট্রান্সপোর্ট প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার।
ইস্টার্ন কমান্ড শাখার কর্মকর্তারা জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর অপার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়ায় গতকাল বুধবার দিনের প্রথম প্রহরে কার্যকর হয়েছে নতুন একটি আইন। দেশটিতে এর আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে।
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এ আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার।
নতুন এ আইনের আওতায় অস্ট্রেলিয়ার ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরেরা এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় নিজেরা অ্যাকাউন্ট খুলতে এবং সেসব ব্যবহার করতে পারবে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক কৃষিপণ্য বাজারে নয়া সমীকরণ গড়ে নিচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলো- বিশেষ করে সয়াবিন রফতানির দিক থেকে।
২০২৫ সালের নভেম্বর মাসে, দক্ষিণ আমেরিকার বৃহত্তম রফতানিকারক দেশ ব্রাজিল সয়াবিন রফতানি গত বছরের একই সময়ে থেকে ৬৪ % বাড়িয়ে হয়েছে ৪.২ মিলিয়ন মেট্রিক টন।
এদিকে চীনের আমদানিতে পরিবর্তন লক্ষ্য করা গেছে: যুক্তরাষ্ট্রের সয়াবিনের পরিবর্তে চীন এখন বেশি করে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে সয়াবিন কিনছে।
বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন কেবল সাময়িক নয়- দীর্ঘমেয়াদে বৈশ্বিক কৃষি বাণিজ্যের মূল ধারা বদলে দিচ্ছে।
ফলে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব।
শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে এখন রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবে বিদেশিরা।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ ডলার) বা তারও বেশি এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা সৌদি আরবে অ্যালকোহল কিনতে পারবে।
গত বছর এই দোকানটি প্রথমে বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়েছিলো। সম্প্রতি ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ থাকা অমুসলিমদের জন্যও এর প্রবেশাধিকার বাড়ানো হয়েছে।
এই পরিবর্তন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
“এখনও আমার হাতে দাগ, কোমরে দাগ, আমার পুরো শরীরে স্পট হয়ে আছে। বাংলাদেশে বিমানবন্দরে নামার আগে ৭৫ ঘণ্টা আমাকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছিলো, এমনকি বাথরুমেও যেতে দেয়নি।”
সংবাদমাধ্যমগুলোকে এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিক ফয়সাল আহমেদ (নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় ছদ্মনাম ব্যবহার করা হয়েছে)।
ফয়সাল জানান, পাঁচ বছর আগে ভিজিট ভিসায় বলিভিয়ায় গিয়ে আর দেশে ফেরেননি তিনি। সেখান থেকে দালালের মাধ্যমে প্রায় ছয় মাসের চেষ্টায় পেরু, ইকুয়েডর, মেক্সিকো হয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। দেশটির সরকার গত বুধবার এই তথ্য জানিয়েছে। জন্মহার বাড়ানোর নানা উদ্যোগ সত্ত্বেও দেশটিতে জন্মহার রেকর্ড পরিমাণ কমে গেছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দেশটির জন্মহার ২০২৫ সালে ০.৭২ শতাংশে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ কম। অথচ বর্তমানের পাঁচ কোটি জনসংখ্যা বজায় রাখতে ২.১ শতাংশ শিশু জন্মের প্রয়োজন।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে বিশ্ব সন্ত্রাসী দখলদার ইসরাইল। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে গাজায় ২৯ জন সাংবাদিক ইসরাইলের হামলায় নিহত হয়েছেন।
প্রতিবেদনে জানা গেছে, এ বছর বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৬।
নিহতদের ৪৩ শতাংশই ইসরাইলি সন্ত্রাসী সেনার হামলায় নিহত হয়েছে। যার ফলে, ইসরাইলকে ‘সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দেয় আরএসএফ।
এ বছর সাংবাদিকদের ওপর হামলার সবচেয়ে ব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপে শিশু ও কিশোরদের মধ্যে সাইবার বুলিং (অনলাইনে হয়রানি) সমস্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি)-এর ২০২৫ সালের নতুন রিপোর্ট অনুযায়ী, দেশভেদে হয়রানির মাত্রা ভিন্ন হলেও ২৯টি দেশের সব কয়টিতে উঠতি বয়সিরা অনলাইনে হয়রানির শিকার হচ্ছে।
সবচেয়ে বেশি সাইবারবুলিং হওয়া দেশের মধ্যে রয়েছে- লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, এস্তোনিয়া, স্কটল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্ক। ইউরোপীয় এসব দেশে সাইবারবুলিং-এর হার গড়ে ১৫ দশমিক ৫ শতাং বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে। তারা কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে এবং জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে সন্ত্রাসী ইসরায়েলের পতাকা লাগিয়েছে।
সংস্থাটির কমিশনার- জেনারেল ফিলিপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, গত সোমবার ভোরে সন্ত্রাসী ইসরায়েলি পুলিশ পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে শেখ জারাহ এলাকায় সংস্থার প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে।
সে আরো বলেছে, ‘ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী আবারো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষয়ক্ষতি হলেও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছর হিজবুল্লাহর সাথে সম্মত হওয়া যুদ্ধবিরতি সন্ত্রাসী ইসরায়েল বারবার লঙ্ঘন করায় উত্তেজনা বাড়ছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসব তথ্য জানিয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলি বিমানগুলো মাউন্ট সাফি, জবা শহর, জেফতা উপত্যকা এবং আজ্জা ও রুমিন আরকির মধ্যবর্তী এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সন্ত্রাসী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদানের গৃহযুদ্ধের সময় বিমান বাহিনীর পরিচালিত হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আবাসিক এলাকা, বাজার, স্কুল এবং আশ্রয় শিবিরে বিমান হামলার কারণে অন্তত এক হাজার ৭০০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এই তথ্য উঠে এসেছে সুদানের গৃহযুদ্ধকালে বিমান হামলার ওপর পরিচালিত সাম্প্রতিক একটি তদন্তে।
সুদান উইটনেস প্রজেক্ট এই তদন্ত পরিচালনা করেছে এবং ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতের সময় সামরিক বিমান হামলার সবচেয়ে বড় ও সর্বশেষ তথ্য সংগ্রহ করেছে।
এই তদন্তে জানা গেছে, বিমান বাহিনী জনবহুল এলাকাগুলিতে নির্বিচা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাপানে অতিসম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে আহতের খবর জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২ হাজারের বেশি বাড়িঘর। বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
গত সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫মিনিটে জাপানে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হনশু-এর আওমোরি জেলার উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে ছিলো এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার।
সমুদ্রে বাকি অংশ পড়ুন...












