নিজস্ব প্রতিবেদক:
টানা ৮ মাস বন্ধ রাখার পর আবারও আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটি চালান কিনেছে বাংলাদেশ। বিশ্ব বাজারে গ্যাসের দাম আকাশ ছোঁয়ার পর গ্যাস কেনা বন্ধ করে দেয় সরকার। কিন্তু দাম কমায় আবারও অতি জরুরি এ পণ্যটি আমদানি শুরু করছে ঢাকা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
দাম কমায় উন্নয়নশীল দেশগুলো আবারও নিজেদের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কিনতে সক্ষম হচ্ছে বাংলাদেশের গ্যাস কেনার বিষয়টি এমন ইঙ্গিতই দিচ্ছে বলে বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
উন্নতমানের টমেটো বীজে অধিক ফলন পেয়েছে রাজবাড়ীর প্রান্তিক কৃষকেরা। ভালো ফলন হওয়ায় অল্প জমিতে অধিক লাভের আশা করছে তারা।
রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাই ব্রিড টমেটো-ইউএল-৭৪২, হাই ব্রিড টমেটো ক্লাসিক, হাই ব্রিড টমেটো-ভিএল-৭৪২, হাই ব্রিড টমেটো সেঞ্চুরী-৬০ ও বাবলী টমেটো বীজের আবাদ করছে রাজবাড়ী জেলার প্রান্তিক কৃষকেরা। এই টমেটোর ফলনও অধিক।
রাজবাড়ীর জেলার কৃষক ফুল চাঁদ বলেন, ‘স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে ৩ বিঘা জমিতে ইউনাইটেড সীড কোম্পানীর হাই ব্রিড টমেটো-ইউএল-৭৪২ বীজের চারা নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব মুসলিম উম্মাহকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে নিযুক্ত ওআইসির সদস্যভুক্ত সাতটি দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
এই বিদেশি সাত কূটনীতিক হলেন- আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মুহম্মদ হাশিম, মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর, ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে অসামাজিক, কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী কনটেন্ট (অডিও, ভিডিও, লেখা ও ছবি) প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো জানতে চেয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল মঙ্গলবার কমিটির বৈঠকে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি ও কপিরাইট অফিসকে তাগিদপত্র দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অসামাজিক, কুরুচিপূর্ণ বা রাষ্ট্রবিরোধী কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলো জানাতে তথ্য মন্ত্রণালয়, বিট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাবাসীকে বায়ুদূষণ থেকে বাঁচাতে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। সেই নির্দেশনা কতটুকু বাস্তবায়িত হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এটি জানাতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাইকোর্টের বিচারক কেএম কামরুল কাদের ও বিচারক মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
সংশ্লিষ্ট রিটের শুনানিতে হাইকোর্টকে জানানো হয় গত কয়েকদিন ধরে বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। এসময় আদালত প বাকি অংশ পড়ুন...
হিলি সংবাদদাতা:
দিনাজপুরের হিলি সীমান্তে আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তারকাঁটার বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিয়েছে। এই ঘটনায় সীমান্তে দুই বাহিনীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাব-পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় সীমান্তে দুই বাহিনীর পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়। পরে এ নিয়ে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়। পরে তারা কাজ বন্ধে রাজি হলে পরিস্থি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আবারও নতুন প্রকল্প নেয়া হচ্ছে রাজধানী ঢাকায়। এবার হবে পাতাল মেট্রোরেল, যা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ২০ কিলোমিটার রেললাইন মাটির নিচে নির্মিত হবে।
আগামীকাল বৃহস্পতিবার এই পাতালরেল নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এরমধ্যে জাপানি ঋণ ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। আর বাকি অর্থ সরকারি তহবিল থেকে মেটানো হবে।
প্রকল্প সূত্র জানায়, দ্বিতীয় মেট্রোরেল হবে উড়াল ও পাতাল পথের সমন্বয়ে। দুটি রুটে ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণ হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে দেখা যাচ্ছে কচ্ছপগতি। অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ২৩ শতাংশ। অর্থবছরের প্রথম ছয় মাসে এত কম এডিপি বাস্তবায়ন বিগত কয়েক বছরে দেখা যায়নি। চলমান অর্থনৈতিক সংকটের কারণে টাকার অভাব দেখা দেওয়ায় এডিপি বাস্তবায়নে এমন ধীরগতি দেখা দিয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জনা গেছে, বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ডলারে রয়েছে সংকট। সবকিছু বিবেচনায় নিয়ে কম গুরুত্বপূর্ণ উন্নয় বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার এমএলআরএস-এর ফায়ারিং অনুষ্ঠিত হলো।
সেনাবাহিনীতে নব-সংযোজিত এ টাইগার এমএলআরএস’র যৌথ জাহাজীকরণোত্তর ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং দেখলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কক্সবাজারের টেকনাফের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী এ ফায়ারিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্ বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পেশোয়ারের মসজিদে সোমবার ভয়াবহ বোমা হামলার এখন পর্যন্ত ৯০ জন নিহতের তথ্য পাওয়া গেছে।
পেশোয়ার হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান অন্তত ৯০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ আসছে।
উদ্ধারকারী সংগঠন ১১২২ এর মুখপাত্র আহমেদ ফাইজি সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, আজ আমরা ধসে পড়া ছাদের শেষ অংশটি সরানোর চেষ্টা করব যেন আরও দেহ উদ্ধার করতে পারি। ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।
সোমবার ওই মসজিদটিতে জোহরের নামাজ শুরু হওয়া মাত্র বোমা বিস্ফোরণের ঘটন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পূর্ব এশিয়ার দেশ ইরানের ইস্ফাহানে রোববার একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানে এ হামলা চালিয়েছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্র হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও এখন পর্যন্ত মুখ খোলেনি দেশটি। তবে ইসরায়েল অসংখ্যবার হুমকি দিয়েছে, যদি পশ্চিমারা ইরানের পরমাণু কার্যক্রমের লাগাম টানতে ব্যর্থ হয় তাহলে দেশটির সামরিক অবকাঠামোয় হামলা চালাবে তারা।
বাকি অংশ পড়ুন...












