সীমান্তে তারকাঁটার বেড়া দিচ্ছিল বিএসএফ, বিজিবির বাধা
, ০৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ তাসি, ১৩৯০ শামসী সন, ০১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
হিলি সংবাদদাতা:
দিনাজপুরের হিলি সীমান্তে আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তারকাঁটার বেড়া নির্মাণের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিয়েছে। এই ঘটনায় সীমান্তে দুই বাহিনীর মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে মুখোমুখি অবস্থান নেয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাব-পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় সীমান্তে দুই বাহিনীর পক্ষ থেকে বাড়তি সদস্য মোতায়েন করা হয়। পরে এ নিয়ে দুই বাহিনীর পতাকা বৈঠক হয়। পরে তারা কাজ বন্ধে রাজি হলে পরিস্থিতি শান্ত হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হিলি সীমান্তের তারকাঁটাবিহীন ভারতীয় অংশে তারকাঁটার বেড়া দেওয়ার জন্য পিলার স্থাপনের কাজ শুরু করে ভারতের বিএসএফ। কিন্তু সীমান্তের আন্তর্জাতিক যে আইন, ‘নোম্যান্স ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনও স্থাপনা করা যাবে না’ সেটি না মেনেই তারা সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় কাজ শুরু করেন। ঘটনাটি বিজিবির দৃষ্টিগোচর হলে তারা বাধা দেয়। এতে দুই বাহিনীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে বিকাল পৌনে ৩টার দিকে সীমান্তের ওই স্থানে দুই বাহিনীর মাঝে ১০ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম ও বিএসএফের পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিসি জোসি নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কাজ বন্ধের কথা বলা হলে বিএসএফ সম্মত হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের না জানিয়ে সীমান্তে তারা তারকাঁটার বেড়া নির্মাণের কাজ করছিল। এ সময় আমরা বাধা দিয়েছিলাম। পরে আমাদের সেক্টর কমান্ডার ও বিএসএফের ডিআইজির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তারাও সেই কাজ বন্ধের কথা বলেছে। পরে এ নিয়ে সীমান্তে তাদের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়। সেখানেও কাজ বন্ধের জন্য আমরা বলেছি। এ সময় তারা কাজ বন্ধের বিষয়ে সম্মত হওয়ায় পরিস্থিতি শান্ত হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)