আল ইহসান ডেস্ক:
হামারেস তীব্র আক্রমণের মুখে গাজা থেকে পাঁচ ব্রিগেড সেনা সরিয়ে নিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নিল দেশটি যখন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে, যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এরইমধ্যে গত ৩১ জানুয়ারী ইসরায়েলি বাহিনীর পাঁচটি ব্রিগেড প্রত্যাহার করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর ৪৬০ সাঁজোয়া ব্রিগেড, ২৬১ তম ব্রিগেড, ৮২৮ তম ব্রিগেড, ১৪ তম রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড এব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত থাকবে কিনা তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রংপুর নগরীর কাচারি বাজার এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, নির্বাচন না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না। নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন। অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না, কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা করেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর নবনিযুক্ত চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে তারা সেনাবাহিনীর বিভিন্ন কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় নতুন সিজিএস এবং পিএসও দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির দিক-নির্দেশ বাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
নামাজের বিষয় মৃণালকান্তি দাসের কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের ফটকের সামনের গেটে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ ৩ (সদর ও গজারিয়া) আসনের প্রার্থী অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ১৮ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দের দিন একটি নির্বাচনী মিছিল বের করে, তখন মসজিদে যোহরের নামাজ চলছিল। মিছিলের আওয়াজে মুসল্লিদের নামাজে বেঘাত ঘটবে ভেবে তারই একজন দলীয় কর্মী মসজিদে নামাজ চলছে বলে মিছিলের আওয়াজ বন্ধ করতে বলে, এতে মৃণাল কান্ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লোহিত সাগরে ফের বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মারস্ক হ্যাংজু কন্টেইনার জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লোহিত সাগর পাহারায় টাস্কফোর্স গঠনের পর এটাই প্রথম হামলা।
একই দিন লোহিত সাগরে মার্কিন একটি যুদ্ধজাহাজ থেকে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বলা হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেখানে তারা এখন পর্যন্ত দুই ডজনের বেশি জাহাজে হামলা চালিয়েছে।
সেন্টকম এর তথ্য অনুযায়ী, জাহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আবুল কাসীম জাহরাবী’র পুরা নাম আবুল কাসীম খালাফ ইবনে আল-আব্বাস আল-জাহরাবী। পাশ্চাত্যে তিনি আবুল কাসীম আল জাহরাউয়ি নামে পরিচিত। তিনি ছিলেন আন্দালুসীয় একজন মুসলিম চিকিৎসক। খ্রিস্টিয় ১০ম শতাব্দী এবং ১১তম শতাব্দীর প্রথম ভাগে চিকিৎসা বিজ্ঞানে উনার অবদান অনস্বীকার্য।
চিকিৎসাবিজ্ঞান নিয়ে তার লেখা বইয়ের নাম "কিতাবুল তাসরিফ"। এটি মূলত চিকিৎসা সংক্রান্ত ৩০ খন্ডের বিশ্বকোষ। যা ১০০০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময় আবুল কাসীম জাহরাবী রচনা করেছিলেন। মধ্যযুগে ইউরোপে এটি ল্যাটিন শিরোনাম "কনসেসিও ই ডাটা ক্যু কম্পোনেয়ার হউ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে গুপ্তহত্যা রোধে গোয়েন্দা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ভোটের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সবসময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের ইসলামবিদ্বেষের শিকার হচ্ছে একের পর এক মসজিদ-মাদ্রাসা। এবার সেই তালিকায় যুক্ত হলো দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এলাকায় ১৫০ বছরের প্রাচীন সুনেহারি বাগ মসজিদ। যানবাহন চলাচলে সমস্যার জন্য মসজিদটি ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির একাধিক সংগঠন।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বুলডোজার দিয়ে মসজিদটি ভাঙার পরিকল্পনা নেয় বিজেপি শাসিত নয়াদিল্লি নিউনিসিপ্যাল কাউন্সিল। আর তা প্রকাশ্যে আসার পর মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষোভ। বাকি অংশ পড়ুন...












