নিজস্ব সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাস দখলের লক্ষ্যে আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবশালী শক্তিগুলো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর গুলশানে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভারতের ঝাড়খ- থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেটি একসময় ভারত সরকারের পরিকল্পনা কমিশন বাতিল করেছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই রামপালে বাস্তবায়ন করা হয়। তিনি দাবি করেন, দেশের স্ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল জুমুয়াবার ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন- ৩ এর উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায়।
ফায়ার সার্ভিস বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চুক্তিতে তাড়াহুড়া করছে অন্তবর্তী সরকার। নির্বাচনের আগেই একে একে বিদেশী সংস্থাগুলোর সাথে সব চুক্তি সেরে ফেলতে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বন্দর চুক্তির সাথে সাথে মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চলতি মাসেই চুক্তিও সই সাক্ষর করার জোর প্রচেষ্টা চলছে।
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির সূত্রমতে, বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে।
তবে এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমানের সাবেক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কেবল পর্ষদ অনুমোদনই উড়োজাহাজ প্রাপ্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শীতের ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। উল্টো গত এক সপ্তাহে টমেটো, বেগুন, করলা, বরবটি, কদু, শিম, মুলাসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে চাল, চিনি ও ফার্মের মুরগির দামও বাড়তে দেখা গেছে। গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
ক্রেতাদের অভিযোগ, শীত মৌসুমের সবজি-ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলাসহ নানা সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ পাওয়া যাচ্ছে না। বিক্রেতারাও সবজির দাম বৃদ্ধির নির্দিষ্ট কারণ জানাতে পারছেন না।
সরেজমিনে দেখা যায়, মৌ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল জুমুয়াবার নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি আরও বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।
গতকাল জুমুয়াবার রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, আমরা এ দেশের ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারি না।
তিনি আরও বলেন, জামাতের আমির ডা. শফিকুর রহমান, তিনি স্পষ্ট ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার যেন চোরাই পণ্য হয়ে গেছে। সংকটের দোহাই দিয়ে সিলিন্ডার ব্যবসায়ীদের চলছে লুকোচুরি। প্রকাশ্যে দোকানে দেখা মিলছে না, তবে মুঠোফোনে দাম ঠিক করে অজানা স্থান থেকে ঠিকই সিলিন্ডার হাজির করছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে বাজারের খুচরা দোকানগুলোতে দেখা যায়, শুধু খালি সিলিন্ডার রয়েছে; বলা হচ্ছে গ্যাস নেই। খুচরা বিক্রেতারা বলছেন, গ্রাহকরা বারবার এসে বিরক্ত করছেন। তাই দোকান বন্ধ রাখা হচ্ছে।
তবে মুঠোফোনে যোগাযোগ করলে একই সিলিন্ডার দ্বিগুণ দামে মিলছে। মুঠোফোনে একজন ব্যবসায়ী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানের পর এনসিপি ও অন্তর্বর্তী সরকারের অনুকম্পায় জামাত প্রশাসনযন্ত্রের চালকের আসনে বসে গেছে। সচিবালয়সহ জেলা, উপজেলা প্রশাসনের প্রতিটি সেক্টরে জামাতপন্থি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশে জামাত এখনকার মতো রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি। ইউনূস এনজিওর কিছু কর্মী, প্রবাস থেকে কিছু ব্যক্তিকে হায়ারে এনে অন্তর্বর্তী সরকার গঠন করলেও প্রশাসনের কর্তা জামাতপন্থিরা।
এ অভিযোগগুলোর প্রমাণ মিলেছে নির্বাচন কমিশনের অগোচরেই পোস্টার ব্যাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অনিয়ম আর দুর্নীতির ভাগাড়ে পরিণত হয়েছে সাত মেগা প্রকল্প। অনিয়মে জর্জরিত প্রকল্পগুলো হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬), পদ্মা সেতু, দোহাজারি রামু কক্সবাজার রেললাইন, বিমানবন্দরের থার্ড টার্মিনাল। এসব প্রকল্পে অনিয়মে জড়িত অর্থের পরিমাণ ৪৬ হাজার ৭০০ কোটি টাকার বেশি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত প্রকল্পটিতে ১০৬টি অডিট আপত্তি উত্থাপিত হয়েছে, যার একটিও এখন পর্যন্ত নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের দারিদ্রপীড়িত ১৪৭ লাখ পরিবারকে মাসে ৪ হাজার ৫৪০ টাকা দেওয়া, স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার জন্য যুবকদের ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাব করেছে নাগরিক প্ল্যাটফর্ম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ : আগামী সরকারের জন্য নাগরিক প্রস্তাব শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব সুপারিশ করা হয়।
নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচ উদ্যোগের অংশ হিসেবে একটি নাগরিক ইশতেহার প্রস্তুত করেছে। এই ইশতেহারে নাগরিক আকাঙ্খার ভিত্তিতে কিছু গুরুত্ব বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদাদতা:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীর সম্ভ্রমহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে এক ছাত্রী ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। ওই যাত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এ বছরের (২০২৬ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি প্রকাশিত হয়।
সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
আর ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে শেষ করতে হবে।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল বাকি অংশ পড়ুন...












