কুষ্টিয়া সংবাদাদতা:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিতর্কিত বক্তা আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেয়ার প্রতিবাদে এ মিছিল বের করা হয়।
তারা বলেন, একজন মৃত মানুষকে নিয়ে কোন আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।
এর আগে গত জুমুয়াবার (১৬ জানুয়ারি) কোকোকে নিয়ে আমির হামজার একটি কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘মব’ শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাই ‘মব’ শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তাজুল ইসলাম এ কথা বলেন। সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
তাজুল ইসলামের এমন বক্তব্যের পর একাধিক বক্তা তার বক্তব্যের সমালোচনা করেন। এমন বক্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সংবিধান ও সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন মামুন হাওলাদার নামে এক সচেতন নাগরিক। আবেদনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের দাবি জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই আবেদন জমা দেওয়া হয়।
আবেদনকারী মামুন হাওলাদার চিঠিতে উল্লেখ কর বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদাদতা:
কবিরহাট উপজেলায় ছয় মামলার আসামি মিজানুর রহমান রনিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে- ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে।
উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে একটি ডাকাতি, দুটি চুরি, একটি অস্ত্র মামলা ও সরকারি কর্মচারীর ওপর হামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। ঘটনার দিন কালিরহাট বাজারে ২ নম্বর ওয়ার্ড বিএনপির একটি নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকারের সিদ্ধান্তে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে, কোনো ব্যক্তিকে নয়। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির একপর্যায়ে তিনি এ মন্তব্য করেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক চলাকালে বিষয়টি উঠে আসে। টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী লিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ৩৯ হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম-দুর্নীতি, শিক্ষক-কর্মচারীদের নিয়োগসংক্রান্ত অনিয়ম ও জাল সনদ শনাক্ত করার দায়িত্ব পালন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। অথচ এই অধিদপ্তরেই দীর্ঘদিনের চর্চা হচ্ছে দায়িত্বে অবহেলার পাশাপাশি নানা অনিয়ম, উঠেছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
জানা গেছে, ডিআইএর অধিকাংশ কর্মকর্তারা বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে না গিয়ে অফিসে খোশগল্প কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর জোট আর ভোটের হিসাব-নিকাশ চলছে। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শরিকদের সঙ্গে আসন বণ্টন হয়ে গেছে তাদের।
অন্যদিকে, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত। সম্প্রতি সমভাবাপন্ন দলগুলো নিয়ে গঠিত হয় জামাতসহ ১১ দলীয় নির্বাচনি জোট। তবে আসন ভাগাভাগি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি একটি দল। ঘোষণা আসে আলাদাভাবে নির্বাচন করার।
দফায় দফায় নির্বাচনি শরিকদের সঙ্গে বৈঠক করে ১৫ জানুয়ারি ১৭৯ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত। এছাড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মহানগরী থেকে ৩৩০ জন চিহ্নিত দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বিতর্কিত গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড শেয়ার করেছে প্রধান উপদেষ্টা ইউনূস।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনলাইনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণভোটের প্রচারণায় সে এ ফটোকার্ড শেয়ার করেছে। এতে লেখা রয়েছে, গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন।
এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কিত এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছে।
উল্লেখ্য এই বিতর্কিত গণভোটের কারণের দেশে সমঅধিকারের নামে সমকামিতা তথা এলজিবিটিকিউসহ বিভিন্ন বিতর্কি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করেছে তারা।
পর্যবেক্ষকরা দুই সদস্যের দল গঠন করে কাজ করবে জানিয়ে ইনতা লাসে বলেছে, তারা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে নাগরিক পর্যবেক্ষক ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আর মাত্র একমাস পর পবিত্র রমজান মাস (চাঁদ দেখা সাপেক্ষে) আসতে যাচ্ছে। প্রতিবছরই রমজানের আগে নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। এবারের রমজান মাসেও নিত্যপণ্যের বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তি থাকতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক সময়ের কয়েকটি পণ্যের দামের চিত্র।
বাজারে আমন মৌসুমের চাল আসতে শুরু করেছে বেশ কিছুদিন ধরেই। এমন সময়ের মধ্যে পুরোনো বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। বিভিন্ন ধরনের ডালের দামও ২-৩ সপ্তাহ ধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সেখানে স্থাপন করা হবে ‘অধ্যাদেশ মঞ্চ’, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে খসড়া আইনটি হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডি বাকি অংশ পড়ুন...












