নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
এবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশি তিন প্রতিষ্ঠানের একটি জোট। জোটের দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন বর্তমান সংসদের দুই সদস্য। এর আগে অর্ন্তবর্তী সরকারের সময় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড চেয়েছিল বন্দরটি। সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার পর দেশি এমজিএইচ গ্রুপ টার্মিনালটি পরিচালনার দায়িত্ব চায়।
গত ২৮ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে ‘সাইফ-কসমস-এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম’ নামে জোটটি ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। যদিও এর আগে বিষয়টি অপ্রকাশিত থেকে যায়। একই দিন দেশি বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও টার্মিনালটি পরিচালনার প্রস্তাব দিয়েছিল।
এদিকে এরই মধ্যে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার প্রক্রিয়া আবারও সক্রিয় হয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের চারটি চালু কনটেইনার টার্মিনালের মধ্যে এনসিটিই সবচেয়ে বড়। গত বছর মোট কনটেইনারের ৪৪ শতাংশই ওঠানামা করা হয়েছে এই বন্দর দিয়েই।
প্রস্তাবনা দেওয়া নতুন জোটের নেতৃত্বে রয়েছে বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল বা সিসিটির অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। অন্য দুই অংশীদার বার্থ অপারেটর কসমস এন্টারপ্রাইজ ও এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। তিনটি প্রতিষ্ঠানই দুই থেকে সাড়ে তিন দশক ধরে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোয় নিয়োজিত।
কসমস এন্টারপ্রাইজের চেয়ারম্যান হলেন লক্ষ্মীপুর-৪ আসনের সরকার দলের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। আর এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সেলিম বর্তমানে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য।
এ বিষয়ে কনসোর্টিয়ামের উদ্যোক্তাদের ভাষ্য, আগের সরকার ও পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কারণে বিকল্প প্রস্তাব দেওয়ার বাস্তব সুযোগ ছিল না। নতুন সরকারের সময় দেশি উদ্যোক্তাদের প্রস্তাব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)