নিজস্ব প্রতিবেদক:
আগের পরীক্ষা পদ্ধতি বাদ সহ বেশ কিছু পরিবর্তন এনে গত শিক্ষাবর্ষ থেকে দেশে নতুন যে কারিকুলাম চালু হয়েছে, তা নিয়ে এখনো বিতর্ক চলছে।
শিক্ষক ও অভিভাবকরা নতুন ওই কারিকুলাম নিয়ে উদ্বেগের কথা জানালেও সরকার বলছে, নতুন বিধায় এটি বুঝতে সময় লাগছে।
শিক্ষকদের অনেকে বলছেন, নতুন এ পদ্ধতি বোঝার জন্য যে প্রশিক্ষণ দরকার তা সঠিকভাবে দেয়া হয়নি। এর ফলে পাঠ্যক্রম ও মূল্যায়ন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই আছে অন্ধকারের মধ্যে।
অন্যদিকে নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি পুরোপুরি বাদ দেয়ার সিদ্ধান্তের পর এ নিয়ে আপত্তি তোলেন বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রধান আসামি হিসেবে নিজের নাম বাদ দিতে বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে জেলা প্রশাসক রুহুল আমিন। এই কাজে তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার তাকে সহায়তা করে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী নামে মাতারবাড়ী এক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের মতো সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে আজিমুশ্বান মাহফিল মুবারক উপলক্ষে রাজারবাগ শরীফ খানকা শরীফে সোহবত মুবারক দান করেন সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি।
বাদ ইশা আজিমুশ্বান মকবুল দুয়া মুনাজাত শরীফ বাদ তিনি কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে বিশেষ নসীহত মুবারক করেন। এ সময় তিনি বলেন- মুসলমানিত্ব বজায় থাকে এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। কারণ বাংলাদেশের ৯৮ ভাগ জনগণ মুসলমান। মুসলমানদের জন্য প্রণীত সিলেবাসে থাকতে হবে, কিভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, সাজা কখনও স্থগিত হয় না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক নজরুল ইসলাম তালুকদার ও বিচারক কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ৫০ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেছেন।
এর আগে গত ১৮ মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা ও দ- শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট। ফলে ড. ইউনূসের ৬ মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের জন্য পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিটটি দায়ের করেন।
রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘পিতৃত্বকালীন ছুটি নীতিমালা সংবিধানের ৭, ২৭, ২৮, ২৯, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
রিট আবেদনে বলা হয়েছে, নবজাতকের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। এতে অনেক এলাকা থেকে দখলদার বাসিন্দারা পালিয়ে গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার গাজা থেকে ইসরায়েলের ভূখ- লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। গত সাত মাসের মধ্যে এটি গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা।
ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত সংলগ্ন ইসরায়েলি সম্প্রদায়গুলোর দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।
গাজায় আচমকা সর্বা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সব ধরনের রপ্তানিতে দ্বিতীয়বারের মতো নগদ সহায়তা কমিয়েছে সরকার। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের অজুহাতে এখনই প্রণোদনা কমানোর এ সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই, এমনটা বলছেন রপ্তানিকারকরা।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের অর্থনীতির স্বার্থে সরকারের বাণিজ্যিক সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী প্রক্রিয়ায় সরকার যেমন প্রণোদনা দিতে পারবে না, তেমনি রপ্তানিকারকদের সমস্যাও দেখতে হবে। তারা টাকার বিনিময়ে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছেন না বলেই ক্ষতিপূরণ হিসেবে নগদ সহায়তার প্ বাকি অংশ পড়ুন...
জামানার ইমাম ও মুজতাহিদ, আওলাদে রাসুল সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম উনার অত্যন্ত মাহবুব মুরীদ, নুরানীবাদ জেলা আনজুমানের প্রবীন দায়িত্বশীল সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাফিজ ক্বারী আল্লামা মুহম্মদ মুখতার হুসাইন সাহেব ইয়াওমুছ ছুলাছা সকালে ইন্তেকাল করেছেন।
উনার বয়স হয়েছিলো ৭০। তিন ছেলে ও তিন মেয়ের পিতা জনাব মুখতার সাহেব বাংলাদেশ সেনাবাহিনীতে একজন আরটি হিসেবে চাকরীজীবন অতিবাহিত করেন। তিনি পরিবার পরিজনসহ আজিমুশ্বান রাজারবাগ দরবার শরীফ উনার সিলসিলার গোলামীতে আজীবন ইস্তেকামত ছিলেন।
ঘোড়াশাল এম এ হাকিম ডিগ্রি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমাজের দরিদ্র, স্বল্পশিক্ষিত ও পিছিয়ে পড়া নারী-পুরুষদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে ১২৩ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হতদরিদ্ররাই ছিলেন পিছিয়ে। এ প্রকল্পের অধীনে যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদের প্রায় ৫০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী, আর্থিকভাবে তারা হয় উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত। যেই জনগোষ্ঠীকে লক্ষ্য করে এ প্রশিক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয় তারাই ব্রাত্য। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায় বাকি অংশ পড়ুন...












