হামাসের বীরত্ব
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান সালেহ আল আরোরি বলেছেন, গাজায় ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি ছাড়া তারা আর কোনো ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেবে না।
তিনি গত শনিবার বলেন, হামাসের হাতে এখন যেসব বন্দী আছে তারা ইসরায়েলি সৈন্য এবং বেসামরিক নাগরিক। আবার এসব বেসামরিক নাগরিক আগে সেনাবাহিনীতে কাজ করেছিল। যুদ্ধবিরতি এবং সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দিলে তাদেরকে ছাড়া হবে না। তিনি বলেন, ‘যুদ্ধকে তার গতিতে চলতে দিন। এই সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা এ নিয়ে আপস করব না’।
মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরাইলের:
আলোচনায় ‘অচলাবস্থা’ সৃষ্টি হওয়ায় যুদ্ধবিরতির আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় যাওয়া গোয়েন্দা সংস্থা মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গত শনিবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।