ভারতের রাফাল ধ্বংস করে নজির গড়ল পাকিস্তান!
-ভারতের ইসরায়েল-নির্মিত ২৫ ড্রোন ভূপাতিত
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পাকিস্তানে হামলা চালাতে গিয়ে দেশটিতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর মাধ্যমে যুদ্ধের ময়দানে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বিধ্বস্তের নজির গড়ল পাকিস্তান।
রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে যে, আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এক বিবৃতিতে সে বলেছে, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল।
সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জানায়, শুধু একটি নয়, আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা- সে বিষয়ে তদন্ত করছে ফ্রান্সের কর্তৃপক্ষ।
গত বুধবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধে পাকিস্তান সেনাবাহিনী হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভূপাতিত বিমানের মধ্যে তিনটি রাফাল জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান এবং একটি ড্রোন। এছাড়া কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দিয়েছে তারা।
ইসরায়েল-নির্মিত ২৫টি ‘হারোপ’ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান:
ইসরায়েল-নির্মিত ২৫টি ‘হারোপ’ ড্রোন দিয়ে চালানো ভারতের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেশটির সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি 'হারোপ' ড্রোনের ব্যবহার ভারতের হতাশার স্পষ্ট লক্ষণ। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
ইসলামাবাদ আরও জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে এবং পাকিস্তানের শক্তিশালী প্রতিরক্ষার কারণে এখনো ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুদের কঠোর জবাব দিচ্ছে এবং তাদের সমস্ত ঘৃণ্য পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)