নিজস্ব সংবাদদাতা:
ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে যে বিক্ষোভ শুরু হয়েছিল ২২ ঘণ্টারও আগে, সেখানে শুরু হয়েছে গাড়ি চলাচল।
বিক্ষোভকারীদের অনেকে তখনো শাহবাগে অবস্থান করছিলো। গতকাল জুমুয়াবার (১৯ ডিসেম্বর) রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড়ের সড়কের পাশে বিক্ষোভকারীদের দেখা যায়; তবে তারা মূল সড়ক ছেড়ে দিয়েছে।
গতকাল জুমুয়াবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগে ডাকসুর বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। এরপর রাত ৮টার দিকে শাহবাগের যানচলাচলের উপযোগী হয়, অল্প হলেও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লিবিয়ায় থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩৪৫ বাংলাদেশি। তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এ সময় অনেকেই বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বুরাক এয়ারের দুটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষক মাঠে নেমেছিলেন স্বপ্ন নিয়ে। উচ্চ মূল্যে সার, বীজ কিনে ফলিয়েছিলেন আলু। ফলনও হয়েছে ভালো। কিন্তু সেই আলু এখন কৃষকের ঘাড়ে বোঝা। বাজারে দাম নেই; হিমাগারে পড়ে আছে স্বপ্নের ফসল। সেই ফসল তুলতে গেলেই পকেট থেকে গুনতে হচ্ছে আরও টাকা। লাভের আশায় যে আলু সংরক্ষণ করা হয়েছিল, তাই এখন বেদনার কারণ। নতুন আলু বাজারে আসতেই পুরোনো আলুর দাম আরও পড়ে গেছে। কোথাও কোথাও পাঁচ-ছয় টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে আলুর দর এতটাই নেমেছে, বিক্রি করেও হিমাগারের ভাড়া মেটানো যাচ্ছে না। উল্টো সংরক্ষিত আলু তুলতে গেলে বস্তাপ্রতি পকেট থেকে গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল জুমুয়াবার অনলাইন পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিলো। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের সকল নাগরিককে- কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অর্ন্তবর্তী সরকার।
গতকাল জুমুয়াবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকা-কে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই। দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদাদতা:
জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা ২৫০ শয্যার জেলা হাসপাতাল। কিন্তু হাসপাতালের অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি মাসের পর মাস অব্যবহৃত পড়ে থাকা এবং ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এক বছর ধরে তালাবদ্ধ থাকার কারণে স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছে জেলার মানুষ।
সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কোণে ধুলোজমে পড়ে আছে ৩৮ লাখ ২৮ হাজার ১২০ টাকা মূল্যের একটি অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন।
এসময় চিকিৎসকরা জানান, প্রায় তিন বছর ধরে মেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বৈশ্বিকভাবে স্বীকৃত মান নিশ্চিত করে কিডনি ও লিভারের চিকিৎসা সুবিধাকে কাজে লাগিয়ে সে দেশের স্বাস্থ্য পর্যটনকে জনপ্রিয় করতে চায় পাকিস্তান সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশী রোগীদের নানা সুবিধা দিতেও প্রস্তুত আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান জেসিআই এক্রিডিয়েটেড বিশ্বমানের হাসপাতাল পাকিস্তান কিডনি অ্যান্ড লিভার ইনস্টিটিউট অ্যান্ড রিচার্স সেন্টার (পিকেএলআইঅ্যান্ডআরসি)। যে প্রতিষ্ঠান ইতোমধ্যে ২১০০’র বেশি লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন করেছে। বিশেষায়িত এই সরকারি হাসপাতালটিকে পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কীভাবে দেশে ফিরবেন সেটা নিয়ে চলছে নানান আলোচনা। পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে বারবার সামনে আসছে ট্রাভেল পাসের বিষয়টি।
এই ট্রাভেল পাস নিয়ে এত আলোচনার কারণ হলো রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়েই আসতে হবে।
দেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন আয়োজনের বিষয়ে ভারতের আহ্বানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। গত বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের তরফ থেকে সবশেষ বক্তব্যে দেওয়া ‘নসিহতের'’প্রয়োজন নেই।
“বাংলাদেশে নির্বাচন কেমন হবে, এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না” উল্লেখ করে এই বিষয়ে দিল্লির ভূমিকাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অতীতে আয়োজিত তিনটি বিতর্কিত নির্বাচনের সময় দেশটির স বাকি অংশ পড়ুন...












