হিমাগারের আলু এখন ‘গলার কাঁটা’
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কৃষক মাঠে নেমেছিলেন স্বপ্ন নিয়ে। উচ্চ মূল্যে সার, বীজ কিনে ফলিয়েছিলেন আলু। ফলনও হয়েছে ভালো। কিন্তু সেই আলু এখন কৃষকের ঘাড়ে বোঝা। বাজারে দাম নেই; হিমাগারে পড়ে আছে স্বপ্নের ফসল। সেই ফসল তুলতে গেলেই পকেট থেকে গুনতে হচ্ছে আরও টাকা। লাভের আশায় যে আলু সংরক্ষণ করা হয়েছিল, তাই এখন বেদনার কারণ। নতুন আলু বাজারে আসতেই পুরোনো আলুর দাম আরও পড়ে গেছে। কোথাও কোথাও পাঁচ-ছয় টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে আলুর দর এতটাই নেমেছে, বিক্রি করেও হিমাগারের ভাড়া মেটানো যাচ্ছে না। উল্টো সংরক্ষিত আলু তুলতে গেলে বস্তাপ্রতি পকেট থেকে গুনতে হবে আরও ২০ টাকা। এই লোকসানের হিসাব কষেই হিমাগার থেকে আলু তুলতে যাচ্ছেন না চাষি ও ব্যবসায়ীরা। ফলে একের পর এক নোটিশ দিয়েও সাড়া না পেয়ে এলাকায় মাইকিং করে ১৫ ডিসেম্বরের মধ্যে আলু তুলে নেওয়ার সময় বেঁধে দেয় হিমাগার কর্তৃপক্ষ। তাতেও আলু নিতে যাননি চাষিরা।
হিমাগার কর্তৃপক্ষ জানায়, আর কয়েক দিনের মধ্যে আলু না নিলে সংরক্ষণের শীতলযন্ত্র বন্ধ করে দেওয়া হবে। পরে ওই আলুর দায় তারা নেবে না। তবে সংরক্ষণ ভাড়া আদায় করা হবে। বর্তমান বাজারদরে আলু বিক্রি করে সেই ভাড়া পরিশোধ করা সম্ভব না হওয়ায় চাষি ও ব্যবসায়ীরা হিমাগারমুখী হচ্ছেন না। এতে কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন, অন্যদিকে বিপাকে পড়েছে হিমাগার কর্তৃপক্ষ।
এর আগে গত ১২ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয় কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনকে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বরজুড়ে আলু সংরক্ষণের অনুরোধ জানায়। এর মধ্যেই আলু তুলে নিতে মাইকিং শুরু হওয়ায় চাষিদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়।
এদিকে, বাজারে সরবরাহ বাড়তে থাকায় মৌসুমি সবজির দাম কমেছে। নতুন আলুর সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে পুরোনো আলুর চাহিদা তলানিতে নেমেছে। বাজারে পুরোনো আলু কেজিপ্রতি ১১ থেকে ১৪ টাকায় বিক্রি হতে দেখা যায়। ব্যবসায়ীরা জানান, গত ২০ থেকে ২৫ দিনে পুরোনো আলুর দাম কেজিতে কমেছে প্রায় আট টাকা। তাদের ভাষায়, ‘নতুন আলু যেন পুরোনো আলুর কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে।’
উৎপাদন খরচ, পরিবহন ব্যয় ও হিমাগার ভাড়া মিলিয়ে ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। লাভের আশায় মজুত রাখা আলু এখন অনেকের কাছে ‘গলার কাঁটা’। উৎপাদন খরচের চাপ সামলাতে না পেরে কোথাও কোথাও আলু খাওয়ানো হচ্ছে গরু-ছাগলকে।
চাষি ও ব্যবসায়ীরা বলছেন, সরকার ২২ টাকা কেজি দরে আলু কেনার যে ঘোষণা দিয়েছিল, তা এখনও কাগজে-কলমে কার্যকর হয়নি। প্রজ্ঞাপন না থাকায় হিমাগার পর্যায়ে কেউ ওই দামে আলু কিনছে না। ফলে ঘোষণার প্রভাব পড়েনি বাজারে।
বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, হিমাগারে থাকা চার থেকে পাঁচ লাখ টন আলু নিয়ে আমরা বিপদে আছি। নভেম্বরের মধ্যে আলু নেওয়ার কথা থাকলেও অনেকে নেননি।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, সাধারণত কৃষক ও ব্যবসায়ীরা নভেম্বরের মধ্যে হিমাগার থেকে আলু বের করে থাকেন। তবে ১৮ নভেম্বর মন্ত্রণালয় থেকে হিমাগার মালিকদের অনুরোধ করা হয়, যেন ডিসেম্বর পর্যন্ত তারা আলু সংরক্ষণ করে। এতে হিমাগার মালিকরা সম্মতি দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












