নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ রয়েছে পরিষেবা। এর জেরে বাংলাদেশ থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট এ পর্যন্ত বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি যাত্রী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।
এতে বলা হয়- সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিধিনিষেধের কারণে সরাসরি ও ট্রানজিট রুটের মোট ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৩৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।
à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন। তিনি সকালে সচিবালয়ে নিজ দফতরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাব বা পরীক্ষাগারটি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাকে অবà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একই ধরনের ওষুধ, কিন্তু দামে বিস্তর ফারাক। কোনো কোম্পানি বিক্রি করছে ৩২ টাকা, কেউ আবার ৮ টাকায়। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতকারক ভিন্ন হলেও একই জেনেরিকের কার্যকারিতায় খুব বেশি পার্থক্য নেই। মান নিয়ে শঙ্কা নেই জানিয়ে ওষুধশিল্প সমিতি বলছে, দাম বাড়ে ব্র্যান্ডিংয়ের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালা না থাকায় প্রতিনিয়ত ঠকছেন রোগীরা। সময়ের অনুসন্ধানে বের হয়ে এসেছে ওষুধের বাজারের নৈরাজ্যের ভয়ংকর সেই চিত্র।
নিয়মিত হার্টের ওষুধ খান বেলাল। চিকিৎসক তাকে যে ওষুধটি প্রেসক্রিপশনে লিখেছেন, তার প্রতিটি ট্যাবলেটের মূল্à বাকি অংশ পড়ুন...
বৈঠকের বিষয়ে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের হুইপ ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিন বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সভাপতি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, à বাকি অংশ পড়ুন...
বুধবার (১৪ অক্টোবর) ভোরে নিহত শিশু সায়নের মরদেহ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পৌঁছায় তার স্বজনরা। পরে সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে তাকে রামচন্দ্রপুর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ক্যাম্পাস চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শাহরিয়ার সায়ন রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।
নিহত সায়নের বাবা সাজু আহমেদ সেলিম ঢাকার খিলক্ষেতের বটতলà বাকি অংশ পড়ুন...
সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রার সই করা ওই গেজেটে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪০০০-১০৫৯০০/-) শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।
সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বেশকিছু শর্ত দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪৫তম বিসিএস পরীক্ষা- ২০২২ এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধাà বাকি অংশ পড়ুন...
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি দল বিমানবন্দরে অবস্থান নেয়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩২১) অবতরণের পর গ্রিন চ্যানেলে সন্দেহভাজন অভিজিতের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় ভারতীয় শাড়ির নিচে কৌশলে লুকিয়ে রাখা ৪ কেজি ২৮০ গ্রাম কুশ জব্দ করেন কর্মকর্তারা। মাদক উদ্ধারের পাশাপাশি অভিজিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, ভারতীয় মুদ্রা, থাই বাথ, একটি স্মার্টফোন, বোর্ডিং পাস ও তিনটি শাড়ি জব্দ করা হয়েছ বাকি অংশ পড়ুন...
সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য পশু জবাই না করার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। তবে এই নির্দেশনা অমান্য করে শুক্রবার রাতে গরু জবাইয়ের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। জকসুসহ জবির বিà বাকি অংশ পড়ুন...
আদালতের এই নির্দেশনার ফলে রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ এলাকায় জমির মালিকানা নিয়ে দীর্ঘ সাত বছর ধরে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালতের নির্দেশনা অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচ দিয়ে চার লেনের রেললাইন নির্মাণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। তবে জমির মালিকানা নিয়ে দাবিদার এ এম মোস্তাফিজুর রহমানের ক্ষতিপূরণ বা ‘অ্যাওয়ারà বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে নৌমাইনের আঘাতে ২ হাজার ৫০০টির বেশি কনটেইনারসহ একটি বিশালাকার জাহাজ তলিয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের দাবি, জাহাজটি হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌমাইনের আঘাতে পড়ে। বিস্ফোরণের পর জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
আগুনের কারà বাকি অংশ পড়ুন...
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর ত্বরান্বিতকরণ প্রকল্পের (হিট) আওতায় উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক বিধিবিধানের যথাযথ অনুসরণ নিশ্চিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সেমিনার হলে প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজি বাকি অংশ পড়ুন...












