আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের সন্ত্রাসী সেনাবাহিনীর বহিষ্কৃত মুখপাত্র এক বিবৃতিতে মিডিয়া যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পরাজয়ের কথা স্বীকার করেছে।
ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর বহিষ্কৃত মুখপাত্র হাগারি ওয়াশিংটন ডিসিতে ইহুদি ফেডারেশন অফ নর্থ আমেরিকার বার্ষিক সভায় বলেছে, ইসরাইল 'সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরে গেছে' এবং এই অঞ্চলে মিডিয়া যুদ্ধের জন্য একটি নতুন এবং শক্তিশালী ব্যবস্থা তৈরি করতে হবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারক ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।
এর আগের সকালে জাতীয় সংসদে শপথ নেয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে বিএনপি দলীয় সংসদ সদস্যরা।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানও এবার রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন।
তারেক রহমানের জন্ম ১৯৬৫ সাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছে তিন টেকনোক্র্যাট মন্ত্রী। জানা গেছে, তাদের মধ্যে দুজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবে। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে- টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কী এবং কেন তাদের নিয়োগ দেওয়া হয়?
সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী হওয়ার প্রচলিত পথ হলো জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য (এমপি) হওয়া। তবে রাষ্ট্র পরিচালনায় অর্থনীতি, আইন, প্রযুক্তি, বিজ্ঞান কিংবা আন্তর্জাতিক কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রগুলো সামলাতে বা কূটনৈতিক কারণে ‘টেকনোক্র্যাট মন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন, তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শপথে অংশ নেবেন এবং সেদিন পতাকাবাহী গাড়িতে করে অনুষ্ঠানে যাবেন। শপথ অনুষ্ঠান শেষে একই গাড়িতে তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, তবে ফেরার সময় গাড়িতে পতাকা থাকবে না।
গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব উপদেষ্টাদের শপথ-সংক্রান্ত প্রটোকল ও দায়িত্ব নিয়ে এ বক্তব্য দেন।
বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
রংপুরে ঘুস দিতে গিয়ে আটক হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম।
গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে পুলিশের হাতে তুলে দেন।
রোকসানা বেগম বলেন, ‘আটক ওই ব্যক্তি একজন শিক্ষক ছিলেন বলে আমাকে জানিয়েছেন। রোমারী উপজেলার সদর ইউনিয়নের কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দপ্তরে এসেছিলেন। আজ আবারও এসে আমার সঙ্গে কথা বলছিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপিতে ব্যয় হয়েছে মাত্র ৫০,৫৫৬.২৯ কোটি টাকা, যা গত ৯ অর্থবছরের মধ্যে সর্বনি¤œ।
এমনকি গত অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের সময়ের তুলনায়ও এবারের ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
আইএমইডির প্রতিবেদন পর্যালোচনায় দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান উপলক্ষে খোলা ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রমের আওতায় সারাদেশে বাজারমূল্যের তুলনায় কম দামে পাওয়া যাবে এই ৫ পণ্য। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) টিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
টিসিবি জানিয়েছে, রোজার দুটি বাড়তি পণ্য ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা ও মসুর ডাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রমজান মাসে শিক্ষার্থীরা যেন সহজে রোজা ও ইবাদত করতে পারে সে উদ্দেশ্যে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট আদেশ দিয়েচিলো। কিন্তু সেই আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চেম্বার বিচারক ফারাহ মাহবুব এ আদেশ দেয়। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। পরে সে আদেশের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত রোববার রমজান ঘিরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সরকারি-বেসরকারি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ সদস্যদের (এমপি) এবং বিকেল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, আগামী মঙ্গলবার সকাল ১০টায় এমপিদের শপথ হবে। পরিস্থিতি অনুযায়ী, খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াবেন।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথপাঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা ও প্রকাশে কারচুপির অভিযোগ তুলে ৩২টি আসনের ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। জোটের শীর্ষ দল জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোট গ্রহণকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমরা অসুস্থ পরিবেশের নানা দিক প্রত্যক্ষ করেছি। ভোট গ্রহণের সূচনা ভাল হলেও সমাপ্তি সুন্দর হয়নি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ত্রুটিগুলোসহ নির্ বাকি অংশ পড়ুন...












