পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। এতে গত দুই মাসে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
স্থানীয় কৃষকদের দাবি, প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বারবার তাগিদ দেয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত বাড়ছে ক্ষয়ক্ষতি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় পদ্মার তীরে তীব্র ভাঙন চলছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের আরকান্দি, মাধবপুর, রায়টা, লিসেনদিয়া ও জুনিয়াদহ এলাকায় প্রায় দুই হাজার বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
কুচিয়ামোড়া এলাকার পানচাষি ও ব্যবসায়ী নেতা আসলাম হোসেন বলেন, প্রতিদিন ৯ থেকে ১০ বিঘা করে জমি নদীতে চলে যাচ্ছে। পাউবো একেবারেই নির্বিকার। আমরা গণহারে আবেদন জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, আমরা প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন -কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলা, থানা ও শহরেও অনুরূপ আয়োজন -রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -পশু জবেহের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












