আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সামরিক বাহিনীর প্রায় ১ হাজার সেনাকে প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। তবে গতকাল পর্যন্ত এই প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করে, তারা সিরিয়ার দক্ষিণে অবস্থিত আল-তানফ ঘাঁটি থেকে সরে যাচ্ছে। এই ঘাঁটি ইরাক ও জর্ডানের সীমান্তের কাছে অবস্থিত। এই ঘাঁটি ছিলো আইএসআইএল (আইএসআইএস) বিরোধী বৈশ্বিক জোটের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় আইএ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলতি বছরের শুরুতে মেজর জেনারেল হাসান রাশাদের নেতৃত্বে মিশরের জেনারেল ইন্টেলিজেন্স ডাইরেক্টরেট (জিআইডি) আফ্রিকা মহাদেশজুড়ে এক বিস্তৃত নিরাপত্তা ও কূটনৈতিক অভিযান শুরু করে। এতে সহযোগিতা করে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, যা কার্যত চীনের প্রধান গোয়েন্দা সংস্থা। এই অভিযানের লক্ষ্য ছিলো ইসরায়েলি দখলদারদের গোয়েন্দা তৎপরতা, বিশেষ করে মোসাদের কার্যক্রম মোকাবেলা করা। মিশর ও চীন এই কার্যক্রমকে তাদের স্বার্থের জন্য ক্ষতিকর বলে মনে করে।
এই পদক্ষেপের সময়ে মিশর-চীন গোয়েন্দা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও গভীর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
টানা ছয় দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল ও নাগাল্যান্ড। ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে ভারতীয় সেনা ও বিমানবাহিনী (আইএএফ)। দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টার থেকে অবিরাম পানি ঢালার পাশাপাশি স্থলভাগেও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা চলছে।
অরুণাচলের আনজাও জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত ওয়ালং এলাকা। এই এলাকায় ১৩ ফেব্রুয়ারি আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর প্রকাশিত চিত্রে দেখা যায়, পাহাড়জু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে অন্তর্বর্তী সরকার এত অস্থির ছিল কেন-এ প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেন, তারা (অন্তর্বর্তী সরকার) এই যে চুক্তিগুলো এভাবে করল, বাংলাদেশকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলল। ইচ্ছা করলেই বলতে পারত, নির্বাচিত সরকার আসছে, আপনারা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে পারবেন।
এ প্রসঙ্গে আনু মুহাম্মদ আরও বলেন, তাদের (অন্তর্বর্তী সরকার) উৎসাহ, সেই বাজেটের সময় থেকে তাদের উৎসাহ অতিমাত্রায় বেশি ছিল।
‘দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের লাভ-ক্ষতি’ শীর্ষক এক আলোচ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। এ সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি জানান, রমজান মাস ও ঈদ সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ বাকি অংশ পড়ুন...
সুনামগঞ্জ সংবাদদাতা:
ছাতক উপজেলাকে কেন্দ্রস্থল করে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তর ও বৈশি^ক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪.১। হঠাৎ এই কম্পনে কর্মব্যস্ত মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত দেশের কোথাও কোনো প্রাণহানি বা বড় ধরনের কাঠামোগত ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সিসমোলজিক্যাল সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবদদাতা:
ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ কিংবা সমস্যা জানতে একটি ওয়েবসাইট চালু করেছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক পোস্টে তিনি এ কথা জানান।
ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়ে পোস্টে মির্জা ফখরুল লিখেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।
৭ জানুয়ারি ওয়েবসাইট বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যের কারণে মারা যান কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলায় বাসিন্দা আজিজার রহমান (৭৫)। সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধের কারণে প্রায় ৩০ ঘণ্টা তার লাশ আটকে রাখা হয়েছিল।
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে স্ট্যাম্পে লিখিত সমঝোতার মাধ্যমে এবং উভয় পক্ষের স্বাক্ষরের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়। এ ঘটনা ঘটেছে নাগেশ^রী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পয়রাডাঙ্গা বাজার এলাকায়।
এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জানাজার সময় নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। তবে সম্পত্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে শনিবারও অফিস করবেন। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ওদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। যা বেশ প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরকে বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গতকালও রাস্তাঘাট বন্ধ না করে কঠোর প্রহরা ছাড়াই তার গাড়ি ছুটতে দেখা যেতো। দেখা গেছে রাস্তায় গাড়ি ছুটছে, মানুষ চলাচল করছে, তার মধ্যেই প্রধানমন্ত্রীর গাড়িবহর এক জায়গা থেকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে রাখতে হবে, একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাস্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুশাসনের জন্য নগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত করেনি। তারা তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে দিয়েছে। গেজেট প্রকাশ করে তারা হাত মুছে নিয়েছে। তাদের আর কোনো কিছু করার নেই।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন করতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, আপনারা গতকাল হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রা বাকি অংশ পড়ুন...












