আল ইহসান ডেস্ক:
ইরানের মিসাইল হামলাগুলো ঠেকাতে ব্যর্থ হচ্ছে দখলদার ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান গুচ্ছবোমা সংযুক্ত মিসাইল নিক্ষেপ করছে। আর এতেই দিশেহারা ইসরাইল, হতাহতের সংখ্যা কয়েকগুণ বেড়ে চলেছে। হাসপাতালে ভিড় বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। যদিও বাস্তবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রাম বিবৃতিতে এতটুকুই স্বীকার করেছে যে, অভিযান শুরু হওয়ার পর থেকে গতকাল জুমুয়াবার (৬ মার্চ) সকাল পর্যন্ত মোট আহতের স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে তাতে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন এবং পেট্রোল ১৫ দিন চলবে। এ ছাড়া ফার্নেস অয়েল ৯৩ দিন ও জেট ফুয়েল দিয়ে ৫৫ দিন চলা সম্ভব হবে। যদিও বিপিসি কর্মকর্তারা বর্তমান পরিস্থিতিকে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে কেনা হিসেবে অভিহিত করেছেন, তবে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে গত কয়েক দিন ধরে জ্বালানি কেনার জন্য গ্রাহকদের দী বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুজ জামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সুমহান ও বেমেছাল ১৭ই রমাদ্বান শরীফ- সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে এক বেমেছাল ফযীলতপূর্ণ, রহমতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আলাদা বৈশি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও এক হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মতু্যু ও ১১ জন আহত এবং নৌ পথে ছয়টি দুর্ঘটনায় চারজনের মতু্যু ও পাঁচজন আহত হয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ফেব্রুয়ারির ২৮ দিনে সড়ক, রেল ও নৌ পথে মোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন এক হাজার ১৯৭ জন।
গতকাল জুমুয়াবার সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান উঠে এসেছে।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যুদ্ধের জেরে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর মগবাজার, পরীবাগ ও খিলগাঁওসহ বিভিন্ন এলাকার পাম্প ঘুরে দেখা গেছে, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘিœত হওয়ার আশঙ্কায় চালকরা আগেভাগেই গাড়ির ট্যাংকি পূর্ণ করে নিচ্ছেন। রাইড শেয়ারিং চালক থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ির মালিক সবার মাঝেই কাজ করছে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক।
পাম্প মালিকরা বিক্রির চাপ বাড়ার কথা স্বীকার করলেও জানিয়েছেন, এখন পর্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হওয়া সব হামলাই ইরানি নয়। অনেকগুলো হামলা উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাতা ‘ফাঁদ’ হতে পারে। এমনটিই সতর্ক করেছেন সৌদি আরবের সাংবাদিক আদওয়ান আল-আহমারি। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য ক্রেডলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ মার্চ আশরাক নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আদওয়ান আল-আহমারি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর হওয়া ‘সব হামলাই’ যে ইরান থেকে আসে, এমন নয়। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোট উপসাগরীয় দেশগুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাড়বে বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যয়। প্রচলিত রুট বন্ধ হয়ে যাওয়ায় অনেক বেশি পথ ঘুরে আসছে জাহাজ ও কার্গো বিমান। ফলে ইতোমধ্যে সাগর ও আকাশ পথে পণ্য পরিবহন খরচ শুরু করেছে।
ব্যবসায়ীদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে তুলাসহ বিভিন্ন কাঁচামাল আমদানি আরও ব্যয়বহুল হয়ে উঠলে দেশের মিল ও কারখানাগুলোর উৎপাদন খরচ বেড়ে যাবে।
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কবির আহমেদ জানিয়েছেন, শনিবার যুদ্ধ শুরুর পরে কাতার, কুয়েত, ওমান ও এয়ার এরাবিয়াসহ অন্তত ছয়টি আন্তর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির কেজি এখন ঠেকেছে ২৩০ টাকায়। অর্থাৎ সাত দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। দামের এই অস্থিরতা মধ্যবিত্ত ও নি¤œবিত্ত ক্রেতাদের ওপর নতুন করে বাড়তি চাপ তৈরি করেছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে এমন তথ্য। বাজারে ঘুরে দেখা যায়, ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও চড়া। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ইরানে মার্কিন-ইসরায়েলী সন্ত্রাসী হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ভোক্তাদের মধ্যে কারা কতটুকু জ্বালানি ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করতে পারবেন, সেটি নির্ধারণ করে দিয়েছে সরকার।
গতকাল জুমুয়াবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বলা হয়েছে, এখন থেকে বাইক সর্বোচ্চ ২ লিটার ও প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল/অকটেন কিনতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সংকট নিরসণ এবং সরকারের গৃহীত পদক্ষেপ জনগণে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশে বিরাজমান গুমোট আবহাওয়ার মধ্যে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী চারদিন আবহাওয়া প্রধানত শুষ্ক ও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সোমবার থেকে দেশের চারটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ জুমুয়াবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সম বাকি অংশ পড়ুন...












