নিজস্ব সংবাদদাতা:
বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়। আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্ক এবং বাংলাদেশ আবহাওয়া বিভাগ সূত্রে পূর্বাভাসে একথা জানা গেছে।
গতকাল গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে রংপুরে ৪৪ মিলিমিটার, রাজারহাটে ৩৯, সৈয়দপুরে ২০, দিনাজপুর ও নেত্রকোনায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ জানায়, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর রামপুরা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ সোয়াইব সরকার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ারের সামনে একটি স্লিপার বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিএনসির ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোয়াইব সরকার নামের এক ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সরবরাহের একটি স্লিপার বাসে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় আসবে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
শপথ গ্রহণ শেষে তিনি শপথ বইয়ে ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন।
অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আমলাতান্ত্রিক জটিলতার কারণে জ্বালানি তেলের এমন সংকট তৈরি করা হচ্ছে মন্তব্য করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তারা মনে করছে, নতুন সরকারকে বিব্রত করার জন্য আমলারা জ্বালানি তেলের এমন অব্যবস্থাপনা করছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি তেলের ঘাটতি নেই।
দেশে এখন পর্যাপ্ত তেল রয়েছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গুম, খুনসহ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সেনা কর্মকর্তাদের মামলাগুলোর পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তাদের পক্ষের আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। একইসঙ্গে তিনি এসব কর্মকর্তার বিচার সেনা আইনের আওতায় করার আহ্বান জানান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।
হামিদুল মিসবাহ বলেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বর্তমানে ট্রাইব্যুনালে তিনটি মামলা চলমান রয়েছে। এসব মামলায় চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা গ্রেফতার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাক খাতে অতিরিক্ত উৎপাদনসহ অন্যায্য চর্চা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বাংলাদেশসহ বিশে^র ১৬ দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। গত বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারা অনুযায়ী এ তদন্ত করা হবে।
তদন্তে যে বিষয়টি খতিয়ে দেখা হবে, তা হলো সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদনকাঠামো যুক্তরাষ্ট্রের বাণি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কোরিয়ানভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান বি অ্যান্ড এফ কোম্পানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাতুয়াইল ল্যান্ডফিলে ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক (ডিআরসিপি) নির্মাণের বিস্তারিত মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মুক্তিযোদ্ধা আবদুস সালামের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কারিগরি দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে। আগামী ১৭ মার্চ থেকে এসব রুটে নিয়মিত নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হবে।
একই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে কারও মধ্যে বিরোধ থাকার কথা নয়।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের দল, মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে। কিন্তু তাবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না।
অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে, যা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন রাষ্ট্রে পরিণত করেছিলো বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করেন এবং গত দেড় দশকের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হওয়া রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
সদর ও রাজনগর উপজেলায় অবস্থিত হাওর কাউয়াদীঘি। হাওরে ছোট বড় প্রায় ২০টি খাল ও ছড়া রয়েছে। খালগুলো এখন মতুপ্রায়। নাব্যতা সংকট, ভরাট, দখল, দূষণ ও অবহেলায় হাওরের খালগুলো অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।
এতে খালের পানিনির্ভর বোরো আবাদকারী কয়েক হাজার কৃষকের জীবন-জীবিকা এখন বিপন্ন, সেচ সংকটের কারণে বোরো চাষীরা প্রতি বছর পড়ছেন লোকসানে।
হাওর কাউয়াদীঘীতে প্রতিবছর ব্যাপক বোরো আবাদ হয়। খালের ওপর দুই উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ধান আবাদের সেচ নির্ভরশীল। খালগুলে ভরাট হওয়ায় পানি সংকটে এখন কৃষকেরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে সরকারি ছুটির দিনও (জুমুয়াবার ও শনিবার) বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা/ডিপো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে বাকি অংশ পড়ুন...












