আল ইহসান ডেস্ক:
ঐতিহাসিক হিজাজ রেলপথ আধুনিকায়ন করে সেটি ওমান পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে তুরস্ক।
তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আব্দুল কাদের উরালওলু বলেন, তুরস্ক ঐতিহাসিক এই রেললাইনকে পুনরুজ্জীবিত করতে চায়, যা পর্যটন এবং আধুনিক পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে।
তিনি জানান, প্রকল্পের প্রথম ধাপে তুরস্ককে আলেপ্পোর সঙ্গে সংযুক্ত করা হবে। এজন্য বিদ্যমান আলেপ্পো-দামেস্ক-জর্ডান রেল নেটওয়ার্ক ব্যবহার করা হবে। একই সঙ্গে সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, চূড়ান্ত লক্ষ্য হলো রেলপথটি ওম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক সক্ষমতা ‘অকল্পনীয় হারে’ বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে পারমাণবিক বোমার জ্বালানি উৎপাদনের জন্য একটি নতুন স্থাপনাও উন্মোচন করেছে পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, নতুন স্থাপনাটি সম্ভবত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। দেশটির জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। তবে নিরাপত্তার কারণে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ‘চরম বা চূড়ান্ত ধাক্কা’ খাওয়ার পর এখন পশ্চিমা শত্রু দেশগুলো ইরানি সমাজের মধ্যে বিভেদ ও ফাটল সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
এক বিশেষ লিখিত বার্তায় এ কথা বলেন মোজতবা খামেনি।
লিখিত বার্তায় খামেনি বলেন, দুর্বৃত্ত শত্রু দেশগুলো দেশের জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ^াস এবং বিভেদের বীজ বপন করার অপচেষ্টা চালাচ্ছে।
শত্রুদের এই অশুভ উদ্দেশ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই কুচক্রী উদ্দেশ্য মোকাবেলায় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এর লক্ষ্য হলো, ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা।
স্থানীয় সময় গত বুধবার ২১৫-২০৮ ভোটে এ বিল পাস হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিবান পার্টির চার সদস্যও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটা মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।
অর্থাৎ কংগ্রেসের অনুম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা নগরীতে গত বুধবার রাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। হামলায় ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শিশু ৪ জন।
রাতে গাজা নগরীজুড়ে চারটি আবাসিক অ্যাপার্টমেন্টে ওই বিমান হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের জন্য কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয়।
এর আগে স্থানীয় আল-শিফা হাসপাতাল সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, এসব হামলায় ৬ জন নিহত হয়েছেন। পরে সংখ্যাটি বাড়ানো হয়েছে। শিশু ও নারীসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গত বছরের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার কথা ছিল দখরদার ইসরায়েলের। কিন্তু সেনা সরিয়ে নেয়ার পরিবর্তে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী অবরুদ্ধ এ উপত্যকায় স্থায়ী ও সুরক্ষিত সামরিক ঘাঁটি তৈরি করছে।
একটি অনুসন্ধানে গত মে পর্যন্ত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গাজার ভেতর এমন ৪০টি ইসরায়েলি সামরিক ঘাঁটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বিশ্লেষণ প্রমাণ করে, আটটি ঘাঁটি ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সম্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
১৯৪৯ সালের পর এই প্রথম চীনে শিশুদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বেশি হয়েছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা এখন শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
গত বছরের নভেম্বর পর্যন্ত চীনের প্রায় ১৪০ কোটি মানুষের মধ্যে ১৫ দশমিক ৮৭ শতাংশের বয়স ছিল ৬৫ বছরের বেশি। অন্যদিকে, শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশু ছিল ১৫.২৫ শতাংশ।
জনসংখ্যাবিদ হে ইয়াফুর মতে, এই পরিবর্তনের ফলে পরিবারভিত্তিক বয়স্ক পরিচর্যা ব্যবস্থা আরো চাপে পড়বে। পাশাপাশি সরকারকে পেনশন ও সামাজিক নিরাপত্তা খাতে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।
নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কারা কমপ্লেক্স কাশিমপুরে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকা-ে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, তার বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তিনি এখনো চাকরিতে বহাল আছে। বিষয়টি নিয়ে কারা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযুক্ত কারারক্ষী মশিউর বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কর্মরত। কারা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৯টি বিভাগীয় মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে শৃঙ্খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের প্রায় ৪৮ জেলায় গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি বছর এত জেলায় এক দিনে এমন তাপপ্রবাহ বয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, যে তাপপ্রবাহ শুরু হয়েছে, আগামী শনিবার থেকে তাপমাত্রা কমতে থাকবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চাদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাতাসে পানীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই তামার তার উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তাররা হলো- রঞ্জন চন্দ্র ও রেজাকুল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিটিটিসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির একটি স্পর্শকাতর ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের পর ঘটনাটি সাম বাকি অংশ পড়ুন...












