কারাগারে মাদক সরবরাহ: ৯ বিভাগীয় মামলার পরও বহাল কারারক্ষী
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কারা কমপ্লেক্স কাশিমপুরে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকা-ে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, তার বিরুদ্ধে একাধিকবার প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও তিনি এখনো চাকরিতে বহাল আছে। বিষয়টি নিয়ে কারা প্রশাসন ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযুক্ত কারারক্ষী মশিউর বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কর্মরত। কারা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৯টি বিভাগীয় মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রশাসনিক শাস্তিও পেতে হয়েছে তাকে।
স্থানীয় বাসিন্দা ও কারা সংশ্লিষ্ট সূত্রের দাবি, কারাগারের আশপাশের এলাকায় কিছু মাদক ব্যবসায়ীর সঙ্গে মশিউরের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এ সুযোগে সে মাদক সেবনের পাশাপাশি কারাগারের ভেতরে মাদক পৌঁছে দেওয়ার সঙ্গে জড়িত। এমনকি, তার মাদক সেবনের কিছু দৃশ্য গোপনে ধারণ করা হয়েছে।
এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মশিউরের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। তবে, তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারের অভ্যন্তরে দায়িত্ব না দিয়ে বাইরে আরপি গেটে ডিউটি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মশিউরের বিরুদ্ধে মোট ৯টি বিভাগীয় মামলা রয়েছে। তার চাকরিজীবনের রেকর্ড সন্তোষজনক নয়। বর্তমানে একটি বিভাগীয় মামলাও চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারাগারে মাদক প্রবেশের বিষয়ে জেল সুপার বলেন, স্টাফদের মাধ্যমে কিছু মাদক ঢোকার অভিযোগ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে কারাগারের বাইরের দিক থেকে মাদক নিক্ষেপ করা হয়। অনেক সময় বলের মতো করে মোড়ানো মাদক কারাগারের ভেতরে ছুড়ে দেওয়া হয়। এসব প্রতিরোধে কারাগারের চারপাশে সুরক্ষা নেট স্থাপন, সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার এবং নিয়মিত টহল বাড়ানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, যাদের ওপর কারাগারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, তাদের মধ্যেই কেউ যদি অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়েন, তাহলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবরে ৩ লঘুচাপের আশঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ঋণের চাপে’ কীটনাশক পান, প্রাণ গেল যুবকের
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার মজুতের দায়ে জামাত নেতাকে অর্থদন্ড
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয় -প্রতিমন্ত্রী ইশরাক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই -পানিসম্পদ মন্ত্রী
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ -রাশেদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩ মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করা হবে -চিফ হুইপ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)