আল ইহসান ডেস্ক:
রাশিয়ার মস্কোর ক্রেমলিনে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা গভীরতর করার বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে চীনের প্রেসিডেন্ট জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দুই নেতা বাণিজ্য ও শিল্প থেকে শুরু করে বিজ্ঞান এবং সামরিক ক্ষেত্রে ক্ষেত্রগুলিতে বর্ধিত সহযোগিতা নিয়ে এক ডজনেরও বেশি চুক্তিতে স্বাক্ষর করেছে।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পরে সাংবাদিকদের পুতিন বলেছে যে, চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক এখন ‘ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে’ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে উভয় সরকার অগ্রাধিকার দিচ্ছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মাত্র ১১ দিনের অর্থনৈতিক অস্থিরতার ঝড়ে বন্ধ হয়ে গেছে বিশ্বের চারটি বৃহৎ ব্যাংক, যায় যায় দশা আরেকটির। তবে তাদের ধসে পড়ার প্রেক্ষাপট কিন্তু এক নয়। ভিন্ন ভিন্নভাবে সংকটে পড়েছিল ব্যাংকগুলো।
সিলভারগেট : ঝড়ের প্রথম শিকার যুক্তরাষ্ট্রের সিলভারগেট ক্যাপিটাল করপোরেশন। মূলত ক্রিপ্টো শিল্পে মন্দার কারণে ধসে পড়েছে ব্যাংকটি।
আতঙ্কিত গ্রাহকরা ব্যাপকহারে আমানত তুলে নিতে শুরু করলে সিলভারগেটের সংকট আরও ঘনীভূত হয়। অবশেষে গত মার্চ ৮ সব কার্যক্রম বন্ধ করে দেয় মার্কিন ব্যাংকটি।
সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) : চরম বিনিয়োগ ঘ বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে সক্রিয় ১০টি সশস্ত্র গোষ্ঠী। ক্যাম্পভিত্তিক মাদক চোরাচালান, মানব পাচার, হাট-বাজারে চাঁদাবাজি, অপহরণ-মুক্তিপণ আদায়-এসব নিয়ন্ত্রণে হামলা, খুন, অগ্নিসন্ত্রাস মিলে অস্থির হয়ে উঠেছে ক্যাম্প। এ কারণে চলতি বছরের জানুয়ারি থেকে গত মঙ্গলবার (২১ মার্চ) পর্যন্ত ক্যাম্পে হত্যাকা-ের ঘটনা ঘটেছে ১৮টি। আর গত মঙ্গলবারের (২১ মার্চ) দুইজন নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত খুন হয়েছেন ৯ জন।
কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেক বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা আ’লা শরীফ উনার ৯, ১০ ও ১১ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মতদেরকে নছীহত মুবারক করুন; নিশ্চয়ই আপনার নছীহত মুবারক উম্মতদের জন্য সম্মানিত দ্বীন পালনে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ও আপনার সন্তুষ্টি মুবারক হাছিলের সহায়ক হবে। যাদের অন্তরে ভয় রয়েছে উনারাই শুধুমাত্র নছীহতের মাধ্যমে ফায়দা লাভ করবে। আর আপনার নছীহত মুবারক তারাই গ্রহণ করবে না, যাদের অন্তরে মহান আল্লাহ পাক উনার ভয় নেই এবং আপনার প্রতি মুহব্বত ও আদব নেই। অর্থাৎ যারা চরম বাকি অংশ পড়ুন...
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত হয়েছে-
عَن حضرت أَبي هُرَيْرَةَ رضي الله تعالي عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَكُونُ فِى آخِرِ الزَّمَانِ دَجَّالُونَ كَذَّابُونَ يَأْتُونَكُمْ مِنَ الأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلاَ آبَاؤُكُمْ فَإِيَّاكُمْ وَإِيَّاهُمْ لاَ يُضِلُّونَكُمْ وَلاَ يَفْتِنُونَكُمْ )مسلم)
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আখিরী যামানায় অনেক মিথ্যাবাদী দাজ্জালের চেলা বের হবে, তারা এমন সব কথা বানিয়ে বানিয়ে বলবে যা কোনোদিন তোমরাও শুননি, তোমাদ বাকি অংশ পড়ুন...
পবিত্র মক্কা শরীফ উনার ঘরে ঘরে পরাজয়ের সংবাদ এবং কুরাইশ কাফের মুশরিকদের আর্তনাদ:
প্রসিদ্ধ তারিখ ও ইতিহাস গ্রন্থসমূহে উল্লেখ রয়েছে-
وَكَانَ أَوَّلَ مَنْ قَدِمَ مَكّةَ بِمُصَابِ قُرَيْشٍ الْحَيْسُمَانُ بْنُ عَبْدِ اللهِ الْخُزَاعِيّ، فَقَالُوْا : مَا وَرَاءَك ؟ قَالَ قُتِلَ عُتْبَةُ بْنُ رَبِيْعَةَ، وَشَيْبَةُ بْنُ رَبِيْعَةَ، وَأَبُوْ الْحَكَمِ بْنُ هِشَامٍ، وَأُمَيّةُ بْنُ خَلَفٍ، وَزَمَعَةُ بْنُ الْأَسْوَدِ، وَنُبَيْهٌ وَمُنَبّهٌ ابْنَا الْحَجَّاجِ، وَأَبُوْ الْبَخْتَرِيّ بْنُ هِشَامٍ فَلَمّا جَعَلَ يُعَدّدُ أَشْرَافَ قُرَيْشٍ .قَالَ صَفْوَانُ بْنُ أُمَيّةَ، وَهُوَ قَاعِدٌ فِي الْحِجْرِ : وَاَللّهِ إنْ يَعْقِلْ هَذَا فَاسْأَلُوْهُ عَنّيْ ؛ فَقَالُوْا : مَا فَعَلَ صَفْوَانُ بْنُ أُم বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সব খাতে ভালো করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা চাপের মুখে থাকলেও রেমিট্যান্স বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল আছে, বেড়েছে রপ্তানিও।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল২৪ আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রবৃদ্ধি কিছুটা কমলেও নেতিবাচক প্রবৃদ্ধি ঘটেনি, যেটা বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, দেশে সবকিছুতে একটাই প্রতিধ্বনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। দেশটা কি একজনকে লিখে দেওয়া হয়েছে। কোথা থেকে পতাকা এসেছে, কীভাবে এলো।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন যারা যুবক তাদের যুদ্ধে যাওয়ার সময়। আর ঘরে থাকার সময় নেই। এ লড়াইয়ের না জিতলে মা-বোনরা ঘরে থাকতে পারবে না। এ লড়াইয়ের জেতার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা একপেশে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে বলে দাবি করেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছে- মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা নেই।
তিনি বলেন, রিপোর্ট প্রকাশের পরে আওয়ামী লীগের নেতারা নিজেদের মতো বানিয়ে কথা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাকি অংশ পড়ুন...












