অর্থনৈতিক অস্থিরতা: ৪ ব্যাংক বন্ধ, যায় যায় আরেকটি
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
মাত্র ১১ দিনের অর্থনৈতিক অস্থিরতার ঝড়ে বন্ধ হয়ে গেছে বিশ্বের চারটি বৃহৎ ব্যাংক, যায় যায় দশা আরেকটির। তবে তাদের ধসে পড়ার প্রেক্ষাপট কিন্তু এক নয়। ভিন্ন ভিন্নভাবে সংকটে পড়েছিল ব্যাংকগুলো।
সিলভারগেট : ঝড়ের প্রথম শিকার যুক্তরাষ্ট্রের সিলভারগেট ক্যাপিটাল করপোরেশন। মূলত ক্রিপ্টো শিল্পে মন্দার কারণে ধসে পড়েছে ব্যাংকটি।
আতঙ্কিত গ্রাহকরা ব্যাপকহারে আমানত তুলে নিতে শুরু করলে সিলভারগেটের সংকট আরও ঘনীভূত হয়। অবশেষে গত মার্চ ৮ সব কার্যক্রম বন্ধ করে দেয় মার্কিন ব্যাংকটি।
সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) : চরম বিনিয়োগ ঘাটতির মুখে ওই দিন ২২৫ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা ঘোষণা করে ব্যাংকটি। এটিই কাল হয় তাদের। ঘোষণার পরের দিনই প্রতিষ্ঠানটির শেয়ারের দর ৬০ শতাংশ কমে যায় এবং তার পরের দিন এসভিবির নিয়ন্ত্রণ নেয় মার্কিন নীতিনির্ধারণী কর্তৃপক্ষ এফডিআইসি। বলা হচ্ছে, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম ব্যাংকের পতন এটি।
সিগনেচার ব্যাংক : গত ১২ মার্চ যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ব্যাংক ব্যর্থতার রেকর্ড গড়ে বন্ধ হয়ে যায় সিগনেচার ব্যাংক। আতঙ্কিত গ্রাহকরা ব্যাংকটি থেকে ব্যাপক হারে আমানত তুলে শুরু করে। গত ১৯ সার্চ সিগনেচার ব্যাংকের আমানত এবং এর কিছু ঋণের দায় গ্রহণ করেছে ফ্ল্যাগস্টার ব্যাংক। ৩ হাজার ৮০০ কোটি ডলারে ব্যাংকটি কিনে নিয়েছে নতুন মালিক।
ক্রেডিট সুইস : বৃহত্তর আর্থিক সংকট এড়ানোর লক্ষ্যে ক্রেডিট সুইস ব্যাংক কিনে নেওয়ার চুক্তি করেছে সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংকিং সংস্থা ইউবিএস গ্রুপ। অধিগ্রহণের মাধ্যমে ১৬৬ বছরের পুরোনো ব্যাংকটির ইতি ঘটলো।
ফার্স্ট রিপাবলিক : যুক্তরাষ্ট্রে আগে যে কারণে তিনটি ব্যাংক বন্ধ হয়েছে, সেই একই পরিস্থিতির শিকার ফার্স্ট রিপাবলিক ব্যাংকও। গত সপ্তাহে নগদ তিন হাজার কোটি ডলার দিয়ে ফার্স্ট রিপাবলিককে বাঁচানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের ১১টি ঋণদাতা প্রতিষ্ঠান। কিন্তু তা সত্ত্বেও সান ফ্রান্সিসকো-ভিত্তিক প্রতিষ্ঠানটির ক্রেডিট-রেটিং নেমে গেছে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মরুভূমির ওপর দিয়ে চলছে চালকবিহীন মনোরেল
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে শিখতে হবে ধমক দিয়ে কাজ হয় না -সন্ত্রাসী ওবামা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান -শেহবাজ শরিফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের চুক্তিতে যা যা থাকছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থনীতিতে ধাক্কা: যুক্তরাজ্যে স্থায়ী চাকরি কমছে
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই ঐতিহাসিক দিনের দৃশ্য: যেদিন দখলদারদের সকল দম্ভ বিচূর্ণ করে দিয়েছিলেন যোদ্ধারা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)