নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নর্দ্দা ফুটওভার ব্রিজের নিচে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটি বাস। এগুলো যাত্রীর অপেক্ষায় রয়েছে।
সড়কের অনেকটা জায়গা দখল করে বাসগুলো সড়কের মধ্যে দাঁড়িয়ে আছে। যদিও বাসে তখনও যাত্রী ভরা ছিল, তারপরও যাত্রী তুলতে সময়ক্ষেপণ করছেন বাসচালক ও হেলপার।
সড়কের মধ্যে বাসগুলো দাঁড়ানোর কারণে পেছনে সৃষ্টি হয়েছে যানবাহনের জটলা। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী ও পথচারী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সড়কগুলোতে কারণে অকারণে যানজট সৃষ্টি হতে দেখা গেছে। আর যানজট একবার লাগার পর তা স্বাভাবিক হতে লাগছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকার বেশি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর কারওয়ান বাজার এবং মগবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান শেষে এ কথা জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল।
অভিযানকালে এক মুরগি ব্যবসায়ী ২১০ টাকা কেজি বিক্রি করায় তাকে জরিমানা করা হয়। তবে প্রায় সব মুরগি ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করছেন বলে জানান ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা।
তিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন খামারে দেখা দিয়েছে ব্রয়লার মুরগির বাচ্চা সংকট। সেই সঙ্গে বাচ্চা ও খাদ্যের উচ্চ মূল্যের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে খামার।
বাজার নিয়ন্ত্রণে নিতে বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে এ কারসাজি করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও খামারিদের।
ঝিনাইদহ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মুরগির দাম ও চাহিদা বৃদ্ধি হলেও বাচ্চা সংকটে বন্ধ রয়েছে জেলার প্রায় ৬০ শতাংশ খামার। বাচ্চা না পাওয়ায় নতুন করে উৎপাদনে আসতে পারছেন না ঝিনাইদহের ক্ষুদ্র খামারিরা। স্থানীয় ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে আগে সহজে বাচ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সঙ্গে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহম্মদ ফয়জুল্লাহ ফয়েজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মা বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একাধিক টর্নেডোর আঘাত। বিধ্বস্ত হাজার হাজার ঘর-বাড়ি, প্রতিষ্ঠান। বাকি অংশ পড়ুন...
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফতকালে পারস্য বিজয়ের জন্য যে অভিযান পরিচালিত হয়, তার সেনাপতি এবং দায়িত্বশীল হিসেবে মনোনীত হন দ্বীন ইসলাম উনার বীর সিপাহসালার হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
সে সময় পারস্যের শাসক ছিলো ইয়াজদ গের্দ এবং তার প্রধান সেনাপতি ছিল রুস্তম। হযরত সাদ ইবনে আবী ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মুসলিম ফৌজ নিয়ে রওয়ানা হলেন এবং কাদেসিয়া নামক স্থানে অবস্থান নিলেন। সেখান থেকে তিনি সাইয়্যিদুনা হযরত ফারুকে আযম আলাইহিস সালাম উনার দিক নির্ বাকি অংশ পড়ুন...
১৪৫৮ খৃ: হযরত আক শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি রুহানীভাবে হযরত আবু আইয়ূব আল আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাজার শরীফের সন্ধান পান। মাজার শরীফের সন্ধান পাওয়ার পরেই উনার মাজার শরীফের পাশেই এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করা হয়।
১৮ শতকের প্রথম দিকে, সুলতান তৃতীয় আহমদ এই ঐতিহাসিক মসজিদের দুটি মিনার পুনর্নিমাণ করেন। ১৮ শতকের শেষের দিকে মসজিদটির কিছু অংশ সংস্কারের অভাব দেখা যায়, সম্ভবত ভূমিকম্পের মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। ১৭৯৮ খৃ: সুলতান তৃতীয় সেলিম মিনারগুলির কাঠামোগত পরিবর্তন করে বারোক শৈলীতে পুনর্নিমাণে বাকি অংশ পড়ুন...
রোজায় সুস্বাস্থ্য ও খাবার-দাবার
সাহ্রি
সারা দিন রোজা রেখে সুস্থ ও সতেজ থাকার জন্য সাহ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই সাহ্রি খেতে চান না অথবা খুব তাড়াতাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান। এটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। সাহ্রি সারা দিনের কাজ করার শক্তি জোগায়। তাই সাহ্রিতে একটু সময় নিয়ে পরিমিত পরিমাণে সহজপাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। ভাতের সঙ্গে সবজি, মাছ অথবা গোশত খাওয়া যেতে পারে। ভাত, সবজি ও মাছ খাওয়ার পর এক কাপ দুধ ও খেজুর খেলে সারা দিন সুন্দরভাবে রোজা রাখা যায়। অনেকেরই কফি পান করার অভ্যাস থাকে। তাই অ বাকি অংশ পড়ুন...
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪২ হিজরী শরীফ উনার মহাসম্মানিত ও মহাপবিত্র ১০ই ছফর শরীফ লাইলাতু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (লাইলাতুল ইছনাইনিল ‘আযীম শরীফ বা সোমবার) মহাসম্মানিত ও মহাপবিত্র ফালইয়াফরহূ শরীফ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল মুবারক-এ ইরশাদ মুবারক করেন, “(৬ই ছফর শরীফ ইয়াওমুল খ¦মীস শরীফ দিনে) উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপিকে দেশে গণতন্ত্রের অন্তর্নিহিত আদর্শ বাস্তবায়নের ‘প্রধান অন্তরায়’ হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণতন্ত্রবিরোধী রাজনীতির কারণেই এদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বার বার হোঁচট খেয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আওয়ামী লীগের এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নির্লজ্জ মিথ্যাচার, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চিকিৎসকদের কর্মসময়ের পর হাসপাতালেই ব্যক্তিগত রোগী দেখার সুযোগ করে দিচ্ছে সরকার। আগামী ৩০ মার্চ থেকে এই ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্র্যাকটিস করা যাবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ মার্চ থেকে পাইলট প্রজেক্ট হিসে বাকি অংশ পড়ুন...
ঢাকার সড়কে গত পাঁচ বছরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা করেছে ৩৬ লাখেরও বেশি। বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা বলছেন, সড়কে শৃঙ্খলার পরিবর্তে এসব মামলায় ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যক্তিগত কোটা পূরণই গুরুত্ব পেয়েছে বেশি। ঢাকার সড়ক দিনে দিনে হয়ে পড়েছে আরো বিশৃঙ্খল। ভোগান্তি ও প্রাণহানির আশঙ্কা বেড়েছে পথচারী-যাত্রীদের। দুর্ঘটনার মাত্রাও বেড়েছে অনেক।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, রাজধানীতে গত বছর ২০২১ সালের তুলনায় সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েছে ৯৭ দশমিক ৭০ শতাংশ। যানবাহনের ধাক্কায় বা চাপায় বেশি হতাহত হয়েছে পথচারী বাকি অংশ পড়ুন...












