বাচ্চা সংকটে বন্ধ হচ্ছে খামার
-সিন্ডিকেটকে দুষছেন খামারিরা
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন খামারে দেখা দিয়েছে ব্রয়লার মুরগির বাচ্চা সংকট। সেই সঙ্গে বাচ্চা ও খাদ্যের উচ্চ মূল্যের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে খামার।
বাজার নিয়ন্ত্রণে নিতে বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে এ কারসাজি করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও খামারিদের।
ঝিনাইদহ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মুরগির দাম ও চাহিদা বৃদ্ধি হলেও বাচ্চা সংকটে বন্ধ রয়েছে জেলার প্রায় ৬০ শতাংশ খামার। বাচ্চা না পাওয়ায় নতুন করে উৎপাদনে আসতে পারছেন না ঝিনাইদহের ক্ষুদ্র খামারিরা। স্থানীয় ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে আগে সহজে বাচ্চা পাওয়া গেলেও, এখন দিনের পর দিন ঘুরতে হচ্ছে। অন্যদিকে, প্রয়োজনের তুলনায় অর্ধেক বাচ্চা পাওয়া গেলেও নিতে হচ্ছে দ্বিগুণ দাম দিয়ে।
ব্যবসায়ী ও খামারিদের অভিযোগ, বাচ্চা উৎপাদনকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এতে চাহিদা মতো সরবরাহ হচ্ছে না মুরগির বাচ্চা। এতে বন্ধ হচ্ছে খামারগুলো। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। উৎপাদন না হওয়ায় বাড়ছে মুরগির দামও।
খামারি মিজানুর রহমান তোতা জানান, বাচ্চা সংকটের কারণে একের পর এক খামার বন্ধ হচ্ছে। উৎপাদনকারী কোম্পানিগুলো সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।
ব্যবসায়ী আকাশ বিশ্বাস জানান, দুই মাস আগে কেজি প্রতি পোলট্রি মুরগির দাম ছিল ১৫০ টাকা। খাবারের দাম বেশি হওয়ায় ব্রয়লার মুরগির দাম বেড়ে এখন ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ কৃত্রিম সংকট কেটে গেলে সাধারণ মানুষ আগের দামেই মুরগি কিনতে পারবেন বলে জানান এই ব্যবসায়ী।
এ বিষয়ে প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মনোজিৎ কুমার সরকার বলেছে, এ সমস্যা সমাধানে প্রাণিসম্পদ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন। অচিরেই বাচ্চার এ কৃত্রিম সংকট কেটে যাবে বলে মনে করছে তারা।
জেলা প্রাণিসম্পদ অফিসের দেওয়া তথ্য মতে, জেলার ছয় উপজেলায় ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগির খামার রয়েছে দুই হাজার ৭৭৪টি। যা থেকে একলাখ দুইহাজার মেট্রিক টন গোশত উৎপাদন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)