আল ইহসান ডেস্ক:
ঢাকাসহ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রাও। গতকাল জুমুয়াবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে শনিবার সকাল পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
পণ্য রপ্তানিতে চমক দেখাচ্ছে উত্তরের বাণিজ্য জেলা বগুড়া। এখানকার উৎপাদিত পণ্য যাচ্ছে বিশ্বের নানা দেশে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনে বগুড়া রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রপ্তানি তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন পণ্য।
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য বলছে, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, সৌদি আরব, কাতার, দুবাই, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইতালি, নরওয়েসহ ইউরোপের অন্তত ১৮ দেশে যাচ্ছে বগুড়ার পণ্য। প্রতিবছর বড় হচ্ছে এই রপ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা চার কোটি ১৭ লাখ। এরমধ্যে ৬.৫ শতাংশের অবস্থা গুরুতর। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে অতি দারিদ্র্যের হার কমেছে। ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশে অতি দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ। ২০১৬ সালে এ হার ছিল ১২.৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের সর্বশেষ তথ্যমতে, বাংলাদেশের ১৮.৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের মধ্যে অতি দারিদ্র্যসীমার নিচে বসবাস ক বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
সিলেট বিভাগের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কার্ডিয়াক এনজিওগ্রাম, কিডনি রোগীদের ডায়ালাইসিস, ক্যান্সার আক্রান্তদের রেডিওথেরাপিসহ জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রয়েছে বেশ সুনাম। তাই ৯০০ শয্যার হলেও সরকারি এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে গড়ে রোগী ভর্তি থাকে দুই-আড়াই হাজার। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর অনেকটাই বদলে গেছে হাসপাতালের চিত্র। চিকিৎসক ও স্টাফদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার নিরাপত্তাহীনতায় আসছেন না কাজে, যার প্রভাব পড়েছে চিকিৎসাসেবা কার্যক্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে উঠতে শুরু করেছে হরেক রকম শীতের শাক-সবজি। তবুও কমছে না দাম। এদিকে আলুর দাম বাড়লেও পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের দামেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর নয়াবাজার, কারওয়ানবাজার ও নিউমার্কেট কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা দুই-একটি সবজির দাম কেজিতে ৫-১০ টাকা কমলেও বেশিরভাগই বিক্রি হচ্ছে চড়া দামে।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষ দিকে হওয়ায় এবং সাম্প্রতিক বন্যা ও বৃষ্টির প্রভাবে বাড়ছে শাক-সবজির দাম। রাজধানীর কারওয়ানবাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, হাতেগোনা দু-একটি সবজি ছাড়া কোনোটিই নেই ৮০ টাকার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত ১৩ অক্টোবর থেকে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। সামুদ্রিক মাছ না থাকায় উপকূলের বিভিন্ন বাজারে দেশি মাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সঙ্গে দাম বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে কম দামের মাছ পাঙাসের দাম ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে। ফলে উপকূলের মানুষের নাগালে বাইরে চলে গেছে মাছের বাজার।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাঙাশ ২০০, চিংড়ি ৮০০-৯০০, কোরাল ৮০০-১০০০, রুই (ছোট) ২০০, কাতল (সাইজভেদে) ৩০০-৪০০, টেংরা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও সোনালি মুরগি ৩৭০ টাকা ও গরুর গোশত বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে।
এ বিষয়ে কথা হয় মাছবিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ৩১৫টি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের সাড়ে তিন হাজারের বেশি শিক্ষকের এমপিওভুক্তি আবারও অনিশ্চয়তার মধ্যে পড়লো। আন্দোলন কর্মসূচি দিয়ে এমপিওভুক্ত হওয়ার উদ্যোগ নিলেও এবার পুলিশি বাধায় ঘরে ফিরতে হয়েছে তাদের। উল্টো লাঠিপেটা খেয়ে খালি হাতেই ফিরেছেন শিক্ষকরা।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সভাপতি নেকবর হোসেন বলেন, ‘৩২ বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছি বিভিন্ন সরকারের সময়ে। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিলÍ এমপিওভুক্ত হতে পারবো, কিন্তু এবার জুটেছে পুলিশি নির্যাতন।’
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাক পরে ডাকাতির ঘটনায় জনমনে শঙ্কা ও উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বড় ব্যবসায়ীরা রয়েছেন অনেকটা আতঙ্কে। অভিযানের কথা বলে কে কখন বাসায় কড়া নাড়ে সে ভয়ও কাজ করছে অনেকের মধ্যে।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। অন্তর্বর্তী সরকারের দুই মাসের মাথায় এমন সংবাদ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। যদিও এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানার পৃথক দুই রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ছয়জন কর্মকর্তাকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলো- মুন্সিগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাক্ষণবাড়িয়া নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার শ্রী দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশী জেলেদের উপর মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হলেও একেরপর এক ভারতীয় জেলেরা ধরা খাচ্ছে বাংলাদেশের নৌসীমায় এসে মাছ লুট করতে গিয়ে।
গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের বাংলাদেশ নৌসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে-সংলগ্ন গভীর সাগর থেকে এসব ট্রলার ও ভারতীয় জেলেদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী।
নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ নৌসীমায় ঢুকে মাছ লুণ্ঠন করছিল ভারতীয় জেলেরা। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাসহ সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৪ মিনিটের দিকে এই ভূকম্পন হয়।
ভলকানো ডিসকভারি তাদের ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ঢাকা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহর অভিযান পরিচালনাকারী সদর দপ্তর থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে ইসরাইল-বিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যুদ্ধের সর্বোচ্চ কমান্ড থেকে দেয়া নির্দেশনার ভিত্তিতে ইসরাইল-বিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ধাপের লড়াই দৃশ্যমান হবে এবং এর সাথে সম্পর্কযুক্ত ঘটনাগুলো দেখা যাবে।
যুদ্ধের আপডেট জানিয়ে হিজবুল্লাহ বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে তারা ইসরাইলের অন্তত নয়টি মার্কাভা ট্যাংক ও চারটি সামরিক বুলডোজার ধ্বংস করে বাকি অংশ পড়ুন...












