রান্নার স্বাদ বাড়াতে গোটা সরিষা বা সরিষার বীজ শুরু থেকেই ব্যবহার হয়ে আসছে। সরিষার এসব পদ সবারই ভীষণ পছন্দের।
একসময় প্রতিটা বাড়িতে রান্না হতো শুধুমাত্র সরিষার তেল দিয়ে। এখনো তেলটি ব্যবহার হয় প্রচুর পরিমাণে। প্রশ্ন হলো, নিয়মিত সরিষার বীজ খাওয়ার ফলে কি কি হয়?
সরিষা বা খাঁটি সরিষার সুদূরপ্রসারী প্রভাব পড়ে শরীরের ওপর। সেগুলো সম্পর্কে জানা থাকলে রান্নায় সরিষা ব্যবহারের সময় এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন। জানুন নিয়মিত সরিষা এবং সরিষার তেল খাওয়ার চমকে দেওয়া গুণের কথা-
অকাল বার্ধক্য প্রতিরোধে:
অকাল বার্ধক্য প্রতিরোধে সর বাকি অংশ পড়ুন...
শুভ্র মহাদেশ হিসেবে পরিচিত অ্যান্টার্কটিকা। তবে বর্তমানে সেখানেও দেখা যাচ্ছে সবুজের আঁচ। গবেষকরা বলছে, অ্যান্টার্কটিকা উপদ্বীপে ৪০ বছরে গাছপালার পরিমাণ ১০ গুণেরও বেশি বেড়েছে।
স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এ গবেষণাটি করেছে ‘ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে’-এর বিজ্ঞানীরা। গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার জিওসায়েন্স’-এ প্রকাশিত হয়েছে।
১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা উপদ্বীপে উদ্ভিদ ছিল মোট এক বর্গ কিলোমিটারেরও কম। তবে ২০২১ সালে তা বেড়ে দাড়ায় প্রায় ১২ বর্গ কিলোমিটারে। গবেষকরা বলছে, এই প্রবণতা আরও বাড়ছে, বিশেষ করে ২০১৬ বাকি অংশ পড়ুন...
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীরা একটি নির্মাণকাজের স্থানে গুলি চালালে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
গত সোমবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রোববারের হামলাটি ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কাশ্মিরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রোববারের শেষের দিকে হামলাটিকে ‘জঘন্য এবং কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থাগ্রহণের অঙ্গিকার করেছেন।
আক্রমণকারীরা হিমালয় অঞ্চলের বাইরের শ্রমিক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়া যেভাবে অন্যান্য দেশের কাজের লোকদের জন্য একটি প্রধান গন্তব্যস্থল হয়ে উঠছে, সে হিসেবে সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়ার নিয়োগ সংক্রান্ত যে কোনও যে পোস্ট দ্রুত ভাইরাল হবেই তা বলার অপেক্ষা রাখে না। আবার সেটা যদি হয়, সরকার অনুমোদিত কোনো বিশেষ কোম্পানির দ্বারা তবে তো আর কথাই নেই।
সম্প্রতি, বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে ঘিরে কুইক চেকের মাধ্যমে করা একটি নিউজ পাবলিশ করেছে দেশটির দি স্টার অনলাইন। তারা বলছে যে, ফেডারেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (ফেলডা) মালয়েশিয়াতে পাম অয়েল বাগা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান সরকার গতকাল রোববার দেশটির পার্লামেন্টে সাংবিধানিক সংশোধনীর একটি প্যাকেজ পাস করেছে। ভোটাভুটিতে খুব কম ব্যবধানে এই সংশোধনী পাস হয়। সরকার বলছে, এই সংশোধনী দেশটির আদালতকে পার্লামেন্টের ওপর ‘হস্তক্ষেপ’ করে, এমন রায় দেওয়া থেকে বিরত রাখবে।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়। নির্বাচনের পর থেকে সরকার ও দেশটির শীর্ষ আদালতের মধ্যে উত্তেজনা বাড়তে দেখা যায়।
গত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ রয়েছে। এ ছাড়া দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানকে কারাগারে বন্দী রেখে তাকে ভোটে লড়তে না দিয়ে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একের পর এক বিমানে ভুয়া বোমাতঙ্ক ছড়ানোয় উদ্বিগ্ন ভারত। বিভিন্ন বিমান সংস্থাকে নিয়ে বৈঠকও করেছে ভারতের বেসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটি (বিসিএএস)। এসবের মধ্যেই রোববার দিল্লি থেকে রওনা দেয়া একটি বিমানকে আকাশসীমায় প্রবেশের অনুমতি দিলো না আফগানিস্তান প্রশাসন।
এক প্রতিবেদনে পিটিআই জানায়, সাধারণভাবে ফ্র্যাঙ্কফুর্টগামী বিমানগুলো পাকিস্তান ও আফগানিস্তানের আকাশের ব্যবহার করে জার্মানির উদ্দেশে যায়। আকাশপথে বিমান চলাচল পথের ওপর নজর রাখার একটি অনলাইন প্লাটফর্মের তথ্য অনুয বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাজধানী বৈরুত এবং লেবাননের দক্ষিণাঞ্চলে আরও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সন্ত্রাসী বাহিনী। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ব্যাংকের কয়েকটি শাখায়ও হামলা করা হয়েছে।
এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেক্কা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলের মতো ওই এলাকাটিও হিজবুল্লাহ নিয়ন্ত্রণ করে। তবে, এসব হামলায় কেউ হতাহত হয়েছে কী-না তা এখনও জানা যায়নি।
এর আগে লেবাননের ২৫টি এলাকা, যার ১৪টিই রাজধানী বৈরুতে, সেসব এলাকায় রাতভর হামলা হতে পারে বলে সেখানকার বাসিন্দাদের সন্ত্রাসী ইসরাইল আ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, আরব দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাই দখলদার সন্ত্রাসী ইসরাইলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চালিয়ে যেতে উৎসাহিত করেছে। উত্তর গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার জন্য সন্ত্রাসী ইসরাইলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে।
গত রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, আরব দেশ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ‘নব্য নাৎসিবাদীদের’ নেতৃত্বে সংঘটিত গণহত্যা বন্ধের জন্য ব্যবস্থা নিতে হবে।
হামাস ওই বিবৃতিতে বলেছে, সময়ের সঙ্গ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কিউবার উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন অস্কার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সবশেষ তথ্য অনুসারে, গত রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুয়ান্তানামো প্রদেশের বারাকোয়া শহরের কাছাকাছি স্থলভাগে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড়টি। এসময় এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)।
কিউবার আবহাওয়া বিভাগ আগেই পূর্বাঞ্চলে ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির’ সতর্কবার্তা দিয়েছিল। অঞ্চলটিতে এরই মধ্যে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে পুরো দেশ খাদ্য, ওষুধ, জ্ব বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
রংপুরের মুসলমান ছাত্র ও জনসাধারণ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রংপুর প্রেসক্লাবে এক সমাবেশে ৭ দাবী উত্থাপন করেন।
সমাবেশে বক্তারা বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানী করলে তার শরঈ শাস্তি বাস্তবায়ন করতে হবে।
পাঠ্যক্রমে নূরে মুসজাসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জীবনী মুবারক অন্তর্ভূক্তকরণ এবং পবিত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডিজিটাল সাক্ষরতা শেখানো কিংবা তরুণদের কর্মসংস্থানের নামে বিপুল অর্থের অপচয় ও আত্মসাৎ হয়েছে।
রাজধানীতে গতকাল ‘নারী ও যুবদের ক্ষমতায়নে প্রযুক্তির ব্যবহার: আমাদের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত তুলে ধরেন।
বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর বলেন, ‘ডিজিটাল সাক্ষরতা নিয়ে অনেক কথা হয়। আমাদের যুবকরা তথ্যপ্রযুক্তির মধ্যেই বেড়ে উঠছে। তাদের যখন ডিজিটাল সাক্ষরতা শেখানোর কথা বলা হয়, এর থেকে বড় ভ্রম আর কিছু হতে পারে না। আমাদের যুবকরা ডিজিটাল টুল দিয়ে পুরো এক বাকি অংশ পড়ুন...












