কিউবায় হারিকেন অস্কারের আঘাত, বিদ্যুৎ সংকটে দেশজুড়ে হাহাকার
কিউবার উত্তর-পূর্ব উপকূলে আঘাত হেনেছে হারিকেন অস্কার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সবশেষ তথ্য অনুসারে, গত রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুয়ান্তানামো প্রদেশের বারাকোয়া শহরের কাছাকাছি স্থলভাগে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড়টি। এসময় এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল)।
কিউবার আবহাওয়া বিভাগ আগেই পূর্বাঞ্চলে ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির’ সতর্কবার্তা দিয়েছিল। অঞ্চলটিতে এরই মধ্যে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে পুরো দেশ খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানির ঘাটতিতে ভুগছে।
দেশটির বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পরপরই জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। রোববার হারিকেন অস্কার আঘাত হানার আগে ৪৮ ঘণ্টার মধ্যে চারবার গ্রিডে বিপর্যয় দেখা দেয়।
কিউবায় আগে থেকেই প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট চলছিল। ঝড়ের কারণে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ বিদ্যুৎ সংকট মোকাবিলায় ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে এবং অপ্রয়োজনীয় সরকারি সেবা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।