আল ইহসান ডেস্ক:
মার্কিন প্রশাসন গাজায় ২০ দফার যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছিল। হোয়াইট হাউসের ধারণা, সন্ত্রাসী নেতানিয়াহু এ পরিকল্পনা কার্যকর করতে ধীরগতি নীতি অবলম্বন করছে। বিশ্লেষকরা বলছে, হামাসের বিরুদ্ধে সুবিধাজনক সময়ে পুনরায় যুদ্ধ শুরু করার পথ খোলা রাখতেই সে এমন কূটকৌশল নিচ্ছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে জীবিত ও মৃত সব জিম্মি বিনিময়, ত্রাণ প্রবেশ এবং সম্মুখ সমরে সংঘর্ষ বন্ধ হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে গাজার শাসনব্যবস্থা, একটি টেকনোক্র্যাট ‘শান্তি বোর্ড’ গঠন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয় আলোচনায় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানে দারিদ্র্য এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে জনশৃঙ্খলা বিঘিœত ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ।
গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দাদের যৌথ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। ৩০ জনকে গ্রেপ্তারের মধ্যে বিভিন্ন শহরের বিক্ষোভকারীরা রয়েছেন, যারা গত ২৯ ডিসেম্বর থেকে চলা বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
ইরানের বিক্ষোভ শুরু হয় তেহরানের দোকানমালি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ২০২৫ সালে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে এক বছরে সর্বোচ্চসংখ্যক ফাঁসি কার্যকরের নতুন রেকর্ড গড়েছে দেশটি। দেশটির সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, কেবল ২০২৫ সালেই মাদকসংক্রান্ত মামলায় ২৪৩ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বলে এএফপির পরিসংখ্যানে উঠে এসেছে
২০২৫ সালের এই পরিসংখ্যানের মাধ্যমে টানা দ্বিতীয় বছর মৃত্যুদ- কার্যকরের নতুন রেকর্ড গড়েছে সৌদি আরব। এর আগে ২০২৪ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী পশ্চিম তীরে গত বৃহস্পতিবার অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে একটি সংগঠন।
ফিলিস্তিনি বন্দি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, রামাল্লাহ, আল-বিরেহ, হেবরন, তুবাস, তুলকারেম, নাবলুস, জেনিন ও পূর্ব জেরুজালেমে চালানো অভিযানে সাবেক বন্দিদেরও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।
সংগঠনটি আরো জানায়, গ্রেপ্তার অভিযানের সঙ্গে ব্যাপকভাবে বাড়িতে তল্লাশি, আটককৃতদের ও তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে।
ফিলিস্তিনি বন্দি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে সন্দেহভাজনের পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে বাংলাদেশি হিসেবে শনাক্ত করার একটি ঘটনাচিত্র প্রকাশ্যে এসেছে। বাংলাদেশি শনাক্তকরণের এই হিন্দুত্ববাদী কা-ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের মুখে গাজিয়াবাদ পুলিশ একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের কৌশাম্বী থানার স্টেশন হাউস অফিসার হিন্দুত্ববাদী শর্মা শুধুমাত্র পিঠে স্মার্টফোন ঠেকিয়েই বলে দিচ্ছে, কে ভারতীয় আর কে বাংলাদেশি। উত্তরপ্রদেশ পুলিশের এই অদ্ভুত কর্মকা-ের ভিডিও ভাইরাল হত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা-সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। মোবাইল আমদানিতে করহার কমানো, এনওসি প্রক্রিয়া সহজীকরণ, আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ একাধিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
গতকাল জুমুয়াবার সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা এ তথ্য জানান।
শামীম মোল্লা বলেন, মোবাইল ব্যবসায়ীদের প্র বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিন (৩ থেকে ৬ই জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ঘন হয়ে যেতে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। ফলে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত সাত বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বার্ষিক আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। তবে আয়ের প্রবৃদ্ধিতে তাকে ছাড়িয়ে গেছেন তার স্ত্রী তাহেরা আলম; এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে চারগুণেরও বেশি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, আমির খসরু মাহমুদ চৌধুরীর বর্তমান বার্ষিক আয় ১ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৪২৪ টাকা। ২ বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদাদতা:
মেঘনা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণবোঝাই এমভি দিলোয়ারা-৩ নামের একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে বোটের মাঝি ও শ্রমিকরা জানান, ওই দিন রাতে মাঝ মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায় বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদাদতা:
যশোর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড সংরক্ষণাগারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে দুইশ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলপত্র। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে আকস্মিকভাবে রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে ব্রিটিশ আমলের এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
সূত্র জানায়, ব্রিটিশ আমলে ওই ভবনে সরকারি কার্যক্রম শুরু হয়। ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলেও নানা জটিলতায় ভবনটি ভাঙা বা সংরক্ষণ করা সম্ভব হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদের নির্বাচনী হলফনামা সংক্রান্ত কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। হলফনামায় দেখানো নাহিদের ৩২ লাখ টাকার মোট সম্পত্তি নিয়েও কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি।
গতকাল জুমুয়াবার দলের যুগ্ম সদস্য সচিব তামীম আহমেদ এক বার্তায় এ বিষয়ে ব্যাখ্যা দেয়। সে জানায়, নাহিদের অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন বেতন-ভাতা থেকে মোট আয় ছিল ১১ লাখ ৩৬ হাজার ৭৯ টাকা। সাত মাস উপদেষ্টা পদে থেকে গড়ে মাসিক ১ লাখ ৬৫ হাজার টাকা হিসেবে তিনি এই অর্থ আয় করেন। উপদেষ্টা পদ থেকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আল জাজিরার বিশ্লেষণ বলছে, ২০২৫ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে এসে প্রকাশ্যে পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে হাত মেলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের একটি অপেক্ষাকক্ষেই এই করমর্দন হয় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে। যেখানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলো।
ইসলামাবাদভিত্তিক পররাষ্ট্রনীতি বিশ্লেষক মুস্তাফা হায়দার সায়েদ আল জাজিরাকে বলেন, এটি নতুন বছরের জন্য একটি স্বাগত উন্নয়ন। অন্তত সম্মা বাকি অংশ পড়ুন...












