চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান দাবি করেছেন, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং বন্দর সচল রয়েছে। তবে, শিপিং এজেন্ট, কাস্টমস এজেন্ট, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের ভাষ্য ভিন্ন। তারা বলছেন, বন্দরের টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা, পণ্য ডেলিভারিসহ সব ধরনের কর্মকা- বন্ধ রয়েছে। এমনকি আজ সকাল থেকে বহির্নোঙরে থাকা কার্গো জাহাজগুলো থেকেও পণ্য খালাস বন্ধ আছে।
দুপুর সোয়া ১২টার দিকে বন্দর ভবনের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান বলেন, 'সকাল বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে ছয় জন শ্রমিক-কর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল পর্যন্ত বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। তবে বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক বলেন, বন্দর চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছেন। শক্তি প্রয়োগ হলে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হব বাকি অংশ পড়ুন...
ফরিদপুরে সংবাদদাতা:
ভাঙ্গায় মসজিদের ‘ইমাম’ সেজে দীর্ঘ আট মাস ধরে গোপনে খ্রিষ্টধর্ম প্রচারের এক রোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে। উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মাইঝাইল পশ্চিমপাড়া জামে মসজিদে দায়িত্ব পালনরত দুই ভুয়া ইমামের এমন কা-ে এলাকায় চরম উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
আটককৃতরা হলো- বাগেরহাট জেলার ডুবাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে সরোয়ার হোসেন (৪৫) এবং একই জেলার মনির খাঁ এলাকার রস্তুম আলীর ছেলে হাবিব উল্লাহ (৪৫)। গত বৃহস্পতিবার তাদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মী ও নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপি কমিশনার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার জানান, সংঘর্ষে ডিএমপির বিভিন্ন ইউনিটের অন্তত ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট ও একাধিক কনস্টেবল।
তাদের বেশি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব এরফানুল হক।
গত বৃহস্পতিবার তিনি এই পদে দায়িত্বভার গ্রহণ করেন বলে আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) পেট্রোবাংলা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রোবাংলায় যোগদানের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন।
দীর্ঘ কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগ তুলে রাজধানীর সূত্রাপুর থানার ওসি মশিউর রহমানকে সরিয়ে দিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। একই সঙ্গে সূত্রাপুর এলাকার কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করে এই আবেদন করেন ইশরাক।
ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে আমরা এসেছি একটা অভিযোগ দায়ের করার জন্য এবং আমরা সেটি মৌখিকভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ আর্থিকভাবে স্বল্প আয়ের। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম, যা মোট প্রার্থীর ৪১.০৬ শতাংশ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বল্প আয়ের এই প্রার্থীদের পাশাপাশি আরো ৭৪১ জন বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে চরমোনাই দলের প্রার্থী সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন এর হাসপাতাল থেকে চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) ভাইরাল হয়েছে। নির্বাচন সামনে রেখে এমপি প্রার্থীর এই কল রেকর্ড নিয়ে উপজেলা জুড়ে চলছে ভোটারদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ১৬ মিনিটের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়।
অডিও ক্লিপের এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহব্বায়ক মোবারক হোসেন এমপি প্রার্থী শাহিনকে বলতে শোনা যায়, দাদা আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশের সব দোকান, শপিং মল ও বাণিজ্যিক বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারা দেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এই গজলে একযোগে কণ্ঠ মেলান উপস্থিত মানুষ। গজল শেষে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। শান্ত, ভারী ও আকুতিভরা কণ্ঠে বক্তা বলে ওঠেন, ‘ভাইজান, বাজান-ভোটটা দিয়েনও।’ ব্যতিক্রমী এই ভোট চাওয়ার দৃশ্য ঘিরে সৃষ্টি হয় ভিন্নরকম আবহ।
সম্প্রতি হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী ও আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে মাধবপুর উপজেলার শাহপুর বাজারে এভাবেই প্রচারণা চালাতে দেখা যায়।
প্রচারণার শেষ পর্যায়ে মাইক হাতে নিয়ে তিনি আবারও বলেন, এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ। এই প্রচারণার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনের মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন জানান, আজ রোববার (৮ ফেব্রুয়ারি) তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ছয়টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন।
ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকায় রাজধানীর ইসিবি চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যাদের মাঠে থাকার কথা, সেই স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকরাই সবচেয়ে অবহেলার শিকার। বিদেশি পর্যবেক্ষকদের জন্য পাঁচ তারকা হোটেল, গাড়ি ও আনুষঙ্গিক সব সুবিধা নিশ্চিত হলেও, নিজ দেশের ৫৫ হাজার স্বেচ্ছাসেবী পর্যবেক্ষকের তিন দিনের থাকা খাওয়ার ন্যূনতম ব্যয় দিতেও অনাগ্রহ দেখাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এমন উদাসীনতায় হতাশা প্রকাশ করে অভিযোগ তুলেছে ইলেকশন অবজার্ভার সোসাইটি (ইওএস)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কব বাকি অংশ পড়ুন...












