আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে গত রোববার দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট আসাদ। এরপর থেকে দেশটিতে ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন স্থানে ৪৮০টি বিমান হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। হামলার এই সংখ্যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ায় এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ১৫টি নৌযান, বিমান-বিধ্বংসী ব্যাটারি এব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হারিকেনের আঘাতে বিধ্বস্ত হয়ে দেশব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন কিউবায় গত রোববার পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ কিউবা কেঁপে ওঠে। মার্কিন ভূতাত্ত্বিকদের উদ্ধৃতি দিয়ে হাভানা থেকে এএফপি এ খবর জানায়।
ভূমিকম্পে বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল ধরেছে এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রাণহানীর কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ রোববার দক্ষিণ গ্রানমা প্রদেশের বার্তোলোম মাসোর উপকূল থেকে প্রায় ২৫ মাইল দূরে ৬.৮ এবং ১৪.৬ মাইল (২৩.৫ কিলোমিটার) গভীরে দ্বিতীয়, আরো শক্তিশালী কম্পন পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্র্বতী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।
গতকাল বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্স (জিপিজি) -এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথাগুলো বলেন। প্রতিনিধিদলের সদস্য চিলির সাবেক সাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেন, দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো, সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। আমরা যেন সাধ্যমতো কাজ করতে পারি, সেটি দেখতে হবে। ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে কাজ করবো।
নতুন কর্মস্থলে যোগদানের প্রথম দিন গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, আমি তিনটি রাজনৈতিক সরকার ও দুটি তত্ত¦াবধায়ক সর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, তারা সনদ বাতিলের আবেদন করে তালিকা থেকে নিজেদের সরিয়ে নিলে সাধারণ ক্ষমা পাবে। অন্যথায় প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
গতকাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও তারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে দু’দেশের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য অপপ্রচার চালাচ্ছে ভারত। এটা দেখিয়ে আমাদের দেশে অভ্যন্তরীণ অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমি বলবো তারা তাদের ভুল বুঝতে পারবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ফরিদপুর জেলার স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল মুয়ীদ বলেন, অথচ বাংলাদেশের পতাকাতে রাস্তায় ফেলে তার উপর দিয়ে গাড়ি চালাচ্ছে, থুতু ছি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কৃষিযন্ত্র লুটের অভিযোগে সাবেক প্রকল্প পরিচালকসহ আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এ তথ্য জানা যায়।
গত ৪ অক্টোবর ‘যন্ত্রের যাঁতাকলে কৃষক’ শিরোনামে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে লুটের সত্যতা মেলায় এ ব্যবস্থা গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১১ সালের ২৫ আগস্ট বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহবান করেছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক)। কিন্তু ওই সময় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব পদে নিয়োগপ্রক্রিয়া ফের শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে চাকরির আবেদন করা অনেকেই অন্য চাকরিতে যোগ দিয়েছেন, আবার কারও কারও মৃত্যুও হয়েছে।
জানা গেছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) হিসাব সহকারী ৩৬টি ও অফিস সহকারী কাম ডেটা এন্ট্রি অপারেটরের ২২টি পদে জনবল নিয়োগের আহ্বান করে। পরবর্তী সময়ে ২০২০ সালের জানুয়ারিতে পদ বাড়িয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রাকৃতিক সৌন্দর্য, সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারতো, কিন্তু সেগুলো এখনও সবচেয়ে পেছনে পড়ে আছে- এমন আক্ষেপ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, এটা হওয়ার কথা না। আপনাদের ফসল, ফল-ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে আপনাদের এগিয়ে যাওয়ার কথা। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়। আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দেন তিনি বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করে না অন্তর্র্বতীকালীন সরকার। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে ইতোমধ্যে আমরা সরে এসেছি। জাতীয় স্বার্থ সামনে রেখে দু’দেশের পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কুমিল্লায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি উনার মনোনীত ও মাহবুব বান্দা-বান্দী উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনাদের মাধ্যমে অনেক মাস, তারিখ ও বার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও মানবতার কথা বলেন, আপনাদের লজ্জা হয় না। আপনারা গণতান্ত্রিক দেশ হলে শেখ হাসিনাকে আজকেই পাঠিয়ে দিন। সেটা না করে এত প্রেম কিসের? এত ভালোবাসা কিসের? আপনাদের লজ্জা হওয়া উচিত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দা বাকি অংশ পড়ুন...












