সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা দখলদার ইসরায়েলের
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে গত রোববার দেশ ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট আসাদ। এরপর থেকে দেশটিতে ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার বিভিন্ন স্থানে ৪৮০টি বিমান হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল। হামলার এই সংখ্যা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, “সিরিয়ায় এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ১৫টি নৌযান, বিমান-বিধ্বংসী ব্যাটারি এবং বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন সাইট ছিল।”
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় সামরিক ঘাঁটি, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, বিমানবন্দর এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে পরগাছা সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
গত রোববার সরকার পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে।
সিরিয়ায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সিরিয়ায় গত ৩ দিন ধরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য দেশের নিরাপত্তা সুরক্ষার কাজে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানির পশু বিক্রিতে ধস: প্রায় ২৩ লাখ পশু অবিক্রীত, ক্ষতিতে খামারিরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩০০ টাকায় চামড়া কিনে ১০০ টাকায় বিক্রি, শত শত পশুর চামড়া রাস্তায় ফেললেন ব্যবসায়ীরা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)