নিজস্ব প্রতিবেদক:
হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশের জন্য বড় হুমকি নয়। তবে শিশু, বৃদ্ধ ও রোগ প্রতিরোধক্ষমতা কম- এমন মানুষের জন্য ভাইরাসটি ঝুঁকিপূর্ণ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইচএমপিভি নিয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এ কথা বলা হয়।
সেমিনারের প্রথম উপস্থাপনায় বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক সাইফ উল্লাহ মুন্সি বলেন, ২০০১ সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। তবে তার আগে থেকেই ভাইরাসটি ছিল। এই ভাইরাসে ব্যাপকভাবে মানুষের আক্রান্ত হওয়ার ঝু বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
নিরলস প্রচেষ্টা ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘণ্টার মধ্যেই ফেরত এনেছে বিজিবি। গত বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়েই আটক বাংলাদেশি আলিমুল রহমানকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের ১৫২/ বড়বিল্লা বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. ক. তানজির আহমেদ এক বার্তায় খবরটি নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে ৫০ বিজিবির অধিনায়ক পর্যায়ে ফলপ্রসূ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংস্কার কমিশন, ১৮৯৮ সালের ফৌজদারি আইন, ১৮৬১ সালের পুলিশ আইন, ১৯৪৩ সালের বেঙ্গল পুলিশ রেগুলেশন্স (পিআরবি)’র যথাযথ অনুসরণ করে এবং সেইসঙ্গে সময়ের ব্যাপক ব্যবধানে আধুনিক বিশ্বে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে যেসব প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয় তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক পাঁচ ধাপে বলপ্রয়োগের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। প্রণীত ধাপগুলোকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কর্তৃক বলপ্রয়োগের জন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সুবিন্যস্ত করা হয়েছে।
গত বুধবার (১৫ জানুয়ারি) পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদরদপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসানের।
আইএসপিআরের বিবৃতি অনুসারে, ওই বৈঠকে দুই কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে, বাংলাদেশ এবং পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ এবং বহিঃস্থ শক্তির প্রভাব থাকা সত্তে¦ও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে।
এছাড়া ও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান-প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানোসহ সংবিধানে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একজন ব্যক্তি দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতাও হতে পারবেন না।
অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন গত বুধবার তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশের সার সংক্ষেপ পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
উল্লেখযোগ্য সুপারিশ:
‘গণপ্রজাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংবিধান সংস্কারে বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছিল, অন্তর্র্বতী সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে তার প্রায় সবটাই এসেছে। সংবিধান সংস্কারে এই কমিশনে বিএনপি গত ২৬ নভেম্বর ৬২টি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে সংবিধানে নির্বাচনকালীন তত্ত¦াবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ তৈরি করাসহ ৬২টি সংস্কার প্রস্তাব সংস্কার কমিশনে লিখিতভাবে দিয়েছিল বিএনপি।
তাতে দেখা যায়, সংবিধান সংস্কার কমিশন ক্ষম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট, শুল্ক এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ভোক্তার স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ¦ান জানিয়েছেন দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরা। আগামী ৭ দিনের মধ্যে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর’স অ্যাসোসিয়েশন (বাপা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই হুঁশিয়ার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে আলোচিত জুলাই গণ-অভ্যুত্থান ঘোষণাপত্রের খসড়ায়। এই ঘোষণাপত্র গত বছরের ৫ আগস্ট থেকে কার্যকর হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।
জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। বৈঠকে বিএনপি, জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও বৈঠকে অংশ নেন।
ঘোষণাপত্রের যা আছে খসড়ায়:
জুলাই ঘোষণাপত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ১০৯৮, ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত জরুরিসেবা সহায়তা ৯৯৯ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ১০৯-এর তথ্য মতে, গত বছর উল্লেখযোগ্য হারে শিশু হারিয়ে যাওয়া বিষয়ে ফোন কল আসে। দিন দিন বাড়ছে কলের সংখ্যা। হারিয়ে যাওয়া শিশুদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
তারা বলেন, মেয়েশিশুদের মধ্যে অনেক শিশুই পতিতালয়ে বিক্রি হয়, দেশের বাইরে পাচার হয়, এমনকি নিজেরা প্রেম করে পালিয়ে বিয়ে পর্যন্ত করে। আর বিজ্ঞজন মনে করেন, হারিয়ে যাওয়া শিশুর সংখ্যা অনেক বেশি, তাই সরকারের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০১৩ সালে লক্ষীপুর জেলা জামাতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ফয়েজ আহমেদের ছেলে ডা. হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ ডিসেম্বর লক্ষীপুর জেলা জামাতের নায়েবে আমির ডা. ফয়েজ আহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সংখ্যালঘুদের ওপর প্রতিবেশী দেশ ভারত নির্যাতন করে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারাই আবার অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হাসিনা না কি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন। একইসাথে দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন। একটি দেশকে লুটপাট করে, হত্যা-গুম করে বিনাভোটে ক্ষমতায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ (২০২৩ সনের ৪০ নম্বর আইন) বাতিল করা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানান।
এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।
ইসি কর্মকর্তারা বলছেন, এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভা বাকি অংশ পড়ুন...












