আল ইহসান ডেস্ক:
মার্কিন ট্রাম্প ঘোষণা করেছে, আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। তবে সে জানিয়েছে, তেল আমদানির ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছে, আমাদের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতিও রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই আমি এই শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছি। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের সাথে দেখা করতে কাতার সফর করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি গাজা উপত্যকায় ‘১৫ মাসের অনবদ্য প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিজয়কে স্বাগত জানাতে’ হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দেখা করেন।
২০২৩ সালের ৭ অক্টোবরে হামাস যোদ্ধারা পরগাছা ইসরায়েলে আক্রমণ করে। তারপর থেকেই ফিলিস্তিনি ভূখ-ে নির্বিচার আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েল।
পরবর্তীতে এই লড়াই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা-বিষয়ক ডিজিটাল আইন সংশোধনের প্রতিবাদে পাকিস্তানজুড়ে শুরু হয়েছে সাংবাদিকদের তুমুল বিক্ষোভ। গত বুধবার দেশটির বিভিন্ন জায়গায় রাজপথে নামেন শত শত সাংবাদিক। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে।
পাকিস্তানের পার্লামেন্টে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ালে ২০ লাখ রুপি জরিমানা কিংবা তিন বছরের কারাদ- দেওয়ার বিধান রেখে প্রস্তাবিত এই আইন নাড়িয়ে দিয়েছে দেশটির গণমাধ্যমকে। গত সপ্তাহে পাকিস্তানের ‘ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন-২০১৬’ তে নতুন কিছু সংশোধনী বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির সময় গাজার চেকপয়েন্ট পরিচালনায় সহায়তা করার জন্য ১০০ সেনা নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র।
একটি ছোট মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মুখপাত্র এবং ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের দেখা একটি নিয়োগ ইমেল অনুসারে, সশস্ত্র আমেরিকান ঠিকাদারদের বিশ্বের সবচেয়ে সহিংস সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর কেন্দ্রস্থলে নিয়ে আসা হয়েছে।
ইমেলটিতে বলা হয়েছে, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ডেভিডসনে অবস্থিত লো-প্রোফাইল কোম্পানি ইউজি সলিউশনস অভিজ্ঞ সেনাদের জন্য দৈনিক এক হাজার ১০০ ডলার প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতীয় এক সমরবিদ চীন ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অস্বস্তির বয়ান দিয়ে বলেছে, চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করতে পারে। নয়াদিল্লিকে উত্তর-পূর্বাঞ্চলকে স্থিতিশীল করতে হবে।
এক প্রতিবেদনে ভারতীয় জেনারেল প্রকাশ মেনন বলেছে, চ্যালেঞ্জ হচ্ছে চীন ও পাকিস্তান বাংলাদেশকে তার দেশের বিরুদ্ধে ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য ভারতের রাজনৈতিক, কূটনৈতিক এবং কৌশলগত হাতিয়ার ব্যবহার করা। চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব এবং ক্রমবর্ধমান পাকিস্তান-বাংলাদেশ নৈকট্য এবং তিনটি দেশের সাথে ভ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে অনুষ্ঠিত কুম্ভমেলায় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুম্ভমেলার বিভিন্ন সেক্টরে এই ঘটনা ঘটে।
পুলিশের তিনটি সূত্র জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, এবং ঘটনাস্থল থেকে প্রায় ৪০টি মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেনি বলে জানিয়েছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃতদের পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে তাদের প্রিয়জনের মরদেহের পাশে দাঁড়িয়ে ছিলো।
বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
ঘন কুয়াশার কারণে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন।
পুলিশ জানিয়েছে, গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ৯টায় পীরগাছা নবদীগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের যাত্রী কাউনিয়া শ্যামপুর এলাকার মঞ্জু মিয়ার ছেলে শাহীন ও অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়।
সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে থানার কাছে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জের আসলাম খান নামে একজন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল জুমুয়াবার সকালে ছিলো আকাশ মেঘলা। কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সামান্য বৃষ্টিও হয়েছে দেশের দুয়েক স্থানে। তবে এতে তাপমাত্রা কমেনি। বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের ব্যবধানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা আজও থাকতে পারে। তবে আগামীকাল রবি ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিন এ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
গরু ও খাসির তুলনায় হরিণের গোশতের দাম কম হওয়ায় সুন্দরবনের আশপাশের এলাকায় এই বন্যপ্রাণীর গোশতের চাহিদা বাড়ছে। এ অবস্থায় সেখানে বেড়ে গেছে হরিণ শিকার।
সুন্দরবনের কোলঘেঁষা কয়রা, দাকোপ ও পাইকগাছা, শ্যামনগর, মোংলা ও শরণখোলার মানুষ বেশি হরিণ শিকার করে। এসব এলাকায় হরিণের প্রতিকেজি গোশত ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। আর জেলা শহরে এক হাজার থেকে দুই হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনঘেঁষা মহেশ্বরীপুর ইউনিয়নের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, স্থানীয় পদ্ধতিতে গোশত, চামড়া, মাথাসহ অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ করে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজউকের পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে লটারির পর আওয়ামী সরকারের নির্বাহী আদেশে ১ হাজার ১০০’র বেশি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। ওই প্রকল্পের সব প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেয়ার বিধান থাকলেও আইনের তোয়াক্কা না করে এত বিশাল সংখ্যক প্লট বরাদ্দ দেয়া হয় আওয়ামী লীগের কাছের লোকদের। এ কাজে রাজউককে বাধ্য করা হয় বরাদ্দকৃত এই প্লটগুলোকে বৈধতা দেয়ার জন্য। ফলে রাজউকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সেই চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দিয়েছে।
গত বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমানোর প্রবণতা বাড়লেও প্রতারণার শিকার হয়ে অনেকে অসহায় অবস্থায় ফিরে আসছেন। সম্প্রতি একটি এজেন্সির প্রলোভনে আলজেরিয়ায় গিয়ে ৩২ জন শ্রমিক বেতন না পেয়ে চরম দুর্ভোগের শিকার হয়ে দেশে ফিরেছেন।
কাজের উদ্দেশে গত বছরের ৬ জুন আলজেরিয়া যান ৪৩ জন শ্রমিক। ভার্চুয়াল ওয়ার্ল্ড ভিশন (আরএল-২১০০) নামের একটি রিক্রুটিং এজেন্সি তাদের সেখানে পাঠায়। প্রতারণার শিকার হয়ে সাড়ে সাত মাসের ভোগান্তি শেষে শূন্য হাতে এসব শ্রমিক গত ২১ জানুয়ারি দেশে ফিরে আসেন। পরদিন তারা প্রবাসীকল্যাণ মন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিন্যানশিয়াল টাইমসকে এ কথা বলেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা।
সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল টাইমসের একটি পডকাস্টে কথা বলেন তিনি। পডকাস্টের কথোপকথন লিখিত আকারে গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দ বাকি অংশ পড়ুন...












