সাংবাদিকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান
, ০১ লা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা-বিষয়ক ডিজিটাল আইন সংশোধনের প্রতিবাদে পাকিস্তানজুড়ে শুরু হয়েছে সাংবাদিকদের তুমুল বিক্ষোভ। গত বুধবার দেশটির বিভিন্ন জায়গায় রাজপথে নামেন শত শত সাংবাদিক। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ বেশ কয়েকজন সাংবাদিককে আটক করেছে।
পাকিস্তানের পার্লামেন্টে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ালে ২০ লাখ রুপি জরিমানা কিংবা তিন বছরের কারাদ- দেওয়ার বিধান রেখে প্রস্তাবিত এই আইন নাড়িয়ে দিয়েছে দেশটির গণমাধ্যমকে। গত সপ্তাহে পাকিস্তানের ‘ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন-২০১৬’ তে নতুন কিছু সংশোধনীর প্রস্তাব উত্থাপন করা হয়। সিনেটে পাস হওয়া এই প্রস্তাব আইনে পরিণত হতে এখন শুধু প্রেসিডেন্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। তবে, এই আইনের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের গণমাধ্যমকর্মীরা। তারা বলছেন, এই নতুন আইন পাস হলে তা দেশটির গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য ব্যবহার করা হতে পারে।
প্রস্তাবটি প্রত্যাহারের দাবিতে ইসলামাবাদ, করাচি এবং লাহোরে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের কর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেন। পুলিশি বাধা উপেক্ষা করেই কাঁটাতারের বেড়া সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সাংবাদিকরা। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন তারা। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)