নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোষাগার এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খান।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর একটি হোটেলে বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত¦াবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ধনীদের ট্যাক্স যতটা আদায় করার কথা ছিল, আমরা আদায় করতে পারিনি। আমাদের কোষাগার এখনও গরিবের টাকায় পূর্ণ হচ্ছে।
একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারার একটি বড় কারণ হিসেবে চাঁদাবাজির কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগে যারা চাঁদাবাজি করতো তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় আছে।
নির্বাচিত সরকার আসার আগে এটির পুরোপুরি সমাধান কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি ।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি এখানে লিগ্যাসি প্রবলেম। গত দুই-তিন বছর ধরে মূল্যস্ফীতির এ রকম অবস্থা হয় নাই। প্রচুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সমন্বিত খাদ্য সরবরাহ চেইন উন্নয়ন ও পরিবীক্ষণ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, এই কমিশন এখনকার সংস্কার কমিশন নয়। এ ধরনের কমিশন অন্যান্য দেশেও আছে। বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য ঠিক রাখতে স্থায়ীভাবে এই কমিশন গঠন করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে আয়োজিত খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত¦াবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্র্বতী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছেন মুকিব মিয়া নামে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন তিনি। মুকিব মিয়া নিজের অনলাইন অ্যাকাউন্টে সেই ছবি এবং এ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদও শেয়ার করেছেন।
জানা গেছে, মুকিব মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি সম্প্রতি নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১২ হাজার ৫৩২ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৯৭ কোটি ২৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৩২৮ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে প্রতিবছর দেশে ৩৫ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রতিদিন অন্তত ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিব স্পেশালাইজড হাসপাতালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনারে এই তথ্য উপস্থাপন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আমাদের পুষ্টির সমস্যার মূল কারণই হচ্ছে, অনিরাপদ খাদ্য। আর অনিরাপদ খাবার গ্রহণের ফলে শিশু, গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিহীনতা তৈরি হয়। অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে দিনে ৫ শ বাকি অংশ পড়ুন...












