নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে ‘আইয়ামে জাহেলিয়া (অন্ধকার যুগ)’ প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গোপন বন্দিশালা পরিদর্শন শেষে ইউনূস এ কথা বলেন। তিনি বলেন, আইয়ামে জাহেলিয়া বলে একটা কথা আছে না, গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে। এটা (গোপন বন্দিশালা) তার একটি নমুনা।
ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এসব বন্দিশালা ‘আয়নাঘর’ নামে পরি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত ও বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।
এক রিট খারিজের পূর্ণাঙ্গ আদেশে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিচারক ফাতেমা নজীব ও বিচারক শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেয়।
এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্র্বতী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অন্তর্র্বতী সরকার গঠিত হয়। এরপর উপদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের মধ্যে মূল্যস্ফীতি অনেকটা সময় ধরেই চলমান। এটা কমানো সম্ভব হচ্ছে না। কিন্তু আগের মতো এখনো যাত্রাবাড়ী-কারওয়ান বাজারসহ অন্য বাজারে চাঁদাবাজি হচ্ছে, কে তুলছে এসব চাঁদা? পরিবহনের চাঁদা বন্ধ হয়নি। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে এক আলোচনায় এসব কথা বলেন বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম।
হাতেম বলেন, গণমাধ্যম থেকে শুনেছিলাম প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেড় কোটি ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণতন্ত্র টিকিয়ে রাখতে জনসমর্থন পাওয়া সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জনগণের সমর্থন পাওয়া সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। এ জন্যই বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলে আসছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশে গণতন্ত্রের জন্য ইতিবাচক একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¦াবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি বলেন, এই মুহূর্তে তিনি (খালেদা জিয়া) তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত¦াবধা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে ব্যয় প্রায় ২৮০০ কোটি টাকা চায় নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, আমরা সরকারের কাছে ২৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করা হবে এবং ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
এক দশকের বেশি সময় ধরে আলোচনা চললেও এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে-টার্মিনাল। আংশিক ভূমি বুঝে পাওয়া ছাড়া পুরো প্রকল্পটিই সীমাবদ্ধ কাগজে-কলমে। বন্দর ব্যবহারকারীরা প্রকল্পের অগ্রগতি নিয়ে বরাবরই হতাশা প্রকাশ করে আসছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার এ প্রকল্প এগিয়ে নেবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত বে-টার্মিনাল বাস্তবায়নে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির ভৌত অবকাঠামোগত কাজ শুরু করতে বিশ্বব্যাংকের ঋণের অপেক্ষায় আছে নৌপরিবহন মন্ত্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষামূলক যাত্রা শেষে উদ্বোধনের একমাস আগে নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচলের ইতি ঘটল।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মোহাম্মদ মাসউদুর রহমান বলেন, দেশের দীর্ঘতম ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতু ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সেতুর প্রকল্প পরিচালক মাসউদুর রহমান জানান, রেলসেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয়দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে যাত্রী ছাড়াই বেশ কয়েকবার ট্রায়া বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরে প্রায় ২ লাখ টন আমদানি করা পণ্য বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা বন্দরের ১৮ শতাংশ জায়গা দখল করে রেখেছে।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণেই এই জট সৃষ্টি হয়েছে।
বাজার দর কমে যাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, শুল্ক সংক্রান্ত জটিলতা, ও নিয়মবহির্ভূত চালান এনে জরিমানা এড়ানোর জন্যই এসব পণ্য খালাস হয়নি।
চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ দ্রুত এসব পণ্য ছাড় করাতে নিলাম আইন সংশোধনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
বন্দর ও কাস্টমসের তথ্য অনুযায়ী, দ্রুত নিলাম না হওয়া বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলায় উত্তোলন করা গ্যাস সিএনজির বদলে এলএনজিতে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা করছে অন্তর্র্বতী সরকার। ভোলার সঙ্গে সরাসরি কোনও পাইপ লাইন না থাকায় এই গ্যাস বর্তমানে জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হচ্ছে না। ফলে ভোলার চাহিদা মেটানোর পর অতিরিক্ত গ্যাস থাকলেও তা কোনও কাজে আসছে না। জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা ভোলা থেকে সিএনজির বদলে এলএনজি করে গ্যাস আনার পরিকল্পনা করছি। এই গ্যাস আশুগঞ্জ দিয়ে জাতী বাকি অংশ পড়ুন...












