ঋণের অপেক্ষায় চট্টগ্রাম বে-টার্মিনাল
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
এক দশকের বেশি সময় ধরে আলোচনা চললেও এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে-টার্মিনাল। আংশিক ভূমি বুঝে পাওয়া ছাড়া পুরো প্রকল্পটিই সীমাবদ্ধ কাগজে-কলমে। বন্দর ব্যবহারকারীরা প্রকল্পের অগ্রগতি নিয়ে বরাবরই হতাশা প্রকাশ করে আসছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্র্বতী সরকার এ প্রকল্প এগিয়ে নেবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত বে-টার্মিনাল বাস্তবায়নে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির ভৌত অবকাঠামোগত কাজ শুরু করতে বিশ্বব্যাংকের ঋণের অপেক্ষায় আছে নৌপরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত বছরের জুনে বিশ্বব্যাংক এ প্রকল্পের জন্য ৬৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। এই অর্থ দিয়ে প্রকল্পের চ্যানেল (জাহাজ চলাচলের পথ) খনন ও ছয় কিলোমিটার ব্রেক ওয়াটার (সাগরের গ্রোত থেকে রক্ষায় বাঁধ) নির্মাণের কথা। প্রতিশ্রুত সেই ঋণ হাতে পেলেই এ দুটি কাজ শুরু হবে।
প্রকল্পের ভালো খবরের জন্য আরও ছয় মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।
সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, চ্যানেল ও গ্রোত প্রতিরোধক তৈরিতে বিশ্বব্যাংক ৬৫ কোটি ডলারের বিনিয়োগ নিয়ে এসেছে। আশা করি আগামী ৩-৫ মাসের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে এমওইউ হবে। এটি হবে বাংলাদেশে অন্যতম বৃহৎ বিনিয়োগ। বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ডিপিপি তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)