৪৫৩ গাড়িসহ ১০ হাজার কনটেইনার পণ্য পড়ে আছে চট্টগ্রাম বন্দরে
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বন্দরে প্রায় ২ লাখ টন আমদানি করা পণ্য বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা বন্দরের ১৮ শতাংশ জায়গা দখল করে রেখেছে।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, নিলাম প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণেই এই জট সৃষ্টি হয়েছে।
বাজার দর কমে যাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, শুল্ক সংক্রান্ত জটিলতা, ও নিয়মবহির্ভূত চালান এনে জরিমানা এড়ানোর জন্যই এসব পণ্য খালাস হয়নি।
চট্টগ্রাম কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ দ্রুত এসব পণ্য ছাড় করাতে নিলাম আইন সংশোধনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
বন্দর ও কাস্টমসের তথ্য অনুযায়ী, দ্রুত নিলাম না হওয়ায় বিপুল পরিমাণ পণ্য নষ্ট হয়ে গেছে। প্রতি বছর শত শত কনটেইনার ভর্তি পণ্য ধ্বংস করা হয়। এতে বাড়তি খরচ হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা।
পরিত্যক্ত কনটেইনারের মধ্যে ৩৮৩টি কনটেইনারে রয়েছে আপেল, কমলা, আদার মতো পচনশীল পণ্য। ৩৫৭টি কনটেইনারে রয়েছে দাহ্য রাসায়নিক পদার্থ।
বাকি কনটেইনারে রয়েছে ভোগ্যপণ্য, প্রসাধনী, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নির্মাণ সামগ্রী, সিরামিক টাইলসসহ নানা ধরনের আমদানি পণ্য।
কাস্টমসের নিলাম তথ্য অনুযায়ী, পরিত্যক্ত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৮ হাজার কোটি টাকা হলেও, গত পাঁচ বছরে মাত্র ১৪৮টি নিলামের মাধ্যমে ৩৮০ কোটি ৮৩ লাখ টাকার পণ্য বিক্রি করা গেছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, 'নিলাম প্রক্রিয়া দ্রুত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়ম সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)