নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০ ফুট দৈর্ঘ্যের আড়াই হাজার থেকে ৩ হাজার কন্টেইনার ধারণক্ষমতার ১২টি সেলুলার বক্সশিপ বা কন্টেইনারবাহী জাহাজ কিনতে যাচ্ছে। জাহাজ ও অন্যান্য পরিবহন কেন্দ্রিক ইংল্যান্ডভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম দ্য লোডস্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলো কেনার মধ্য দিয়ে বাংলাদেশ আঞ্চলিক কন্টেইনার পরিবহন বাজারে প্রবেশ করবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বিএসসিকে প্রায় তিন দশক পর কনটেইনার শিপিং খাতে ফিরিয়ে আনবে। সূত্রমতে, বর্তমানে সংস্থাটি আটটি ওয়েট এবং ড বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে ৪ দিনব্যাপী আনজুমান তালিমী মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ৩য় দিন বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যারা গাফিল তারা হচ্ছে নিকৃষ্ট জীব। এরা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট। কোন পশুকে এক কোটি বছর হায়াত দিয়ে সেই পশুকে কোটি কোটি আলেম উলামা দিয়ে তালিম তালকিন দিলেও তাকে নাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। এখন থেকে পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস।
গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এখন এ বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে, ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার বিপ্লবের পরে আজকে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্যে কতজন সত্যিকার অর্থে ছাত্র এমন প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ছাত্রপ্রতিনিধিত্বের কথা যারা বলছে তাদের মধ্যে কতজন সত্যিকার ছাত্র প্রশ্ন রেখে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পরে আজকে যারা প্রতিনিধিত্ব করছেন, সরকারে ৩ জন আছেন, এছাড়া বিভিন্ন কমিটিতে সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটি রয়েছে, বৈষম্যবিরোধী কমিটি রয়েছে। এই যে যারা সমন্বয়ক, নাগ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে ব্যাংক খাতে বিরূপ প্রভাব পড়েছিল। ঋণ বিতরণে পুকুরচুরির পাশাপাশি খেলাপি ঋণ নবায়নেও বিভিন্ন অপকৌশল নিয়েছিল হাসিনা সরকার।
খাতসংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি কম দেখাতে নানারকম ছাড় দেওয়া হয়েছে। ঋণ পুনঃতফশিলের নীতিমালা সহজ করে ২০২২ সালে পুরো প্রক্রিয়া ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পুনঃতফশিলের জন্য আর কেন্দ্রীয় ব্যাংকে আসতে হচ্ছে না। আগে যেখানে একটি ঋণ পুনঃতফশিলে ১০ থেকে ৩০ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হতো। আর তিন দফায় সর্বোচ্চ পাঁচ বছরের জন্য পুনঃতফশিল ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আইসিটি ও টেলিকমিউনিকেশন খাতে এখনো একচ্ছত্র আধিপত্য সামিট গ্রুপের। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ সহায়তায় সামিট এ সুযোগ পায়। নীতিমালা লঙ্ঘন করে সামিটকে দেওয়া হয়েছিল ৬টি লাইসেন্স, যা ছিল বাজার প্রতিযোগিতার পরিপন্থী। ইন্টারনেট ব্যান্ডউইডথের ৫০ শতাংশের বেশি এখন সামিটের দখলে।
২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ ফের রাষ্ট্রক্ষমতায় আসে। নতুন সরকার গঠনের পর বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ভাই, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ফারুক খান। একই বছরের মধ্যে সামিট গ্রুপ সরকারে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কেরানীগঞ্জ থেকে ২ সহযোগীসহ শুটার আনোয়ারকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, ছিনতাইয়ের সময় কবজি কেটে নেয় আনোয়ারের দলবল। এ কারণে তার গ্রুপ পরিচিত হয়ে ওঠে কবজি কাটা গ্যাং হিসেবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) র্যাব ২- এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
খালিদুল হক হাওলাদার জানান, দীর্ঘদিন নজরদারির পর অবশেষে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই সহযোগীসহ আনোয়ারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের এ কর্মকর্তা বলেন, দীঘদিন শিশু-কিশোরদের ধারালো চাপাতি দিয়ে কোপানোর প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। তদন্তের সময় বাড়াতে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
ট্রাইব্যুনা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রতিরক্ষায় যুবসমাজ যাতে অংশ নিতে পারেন সে জন্য তাদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের কার্য-অধিবেশনে তারা এই প্রস্তাব দেন। উপদেষ্টা পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ সাংবাদিকদের এই তথ্য জানান।
আব্দুল হাফিজ বলেন বলেন, সিভিল মিলিটারি কো-অপারেশন কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে ডিসিরা প্রশ্ন করেছিলেন। ব বাকি অংশ পড়ুন...












