আল ইহসান ডেস্ক:
জার্মানের সামরিক বাহিনী বুন্ডেসভেয়ার তীব্র সেনা সংকটে ভুগছে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বুন্ডেসভেয়ারে অনেক পদ এখনো শূন্য।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ জার্মান সেনাবাহিনীর নীচের র্যাঙ্কগুলোর মধ্যে ২৮ শতাংশ পদ খালি রয়েছে। বছর শেষে পদোন্নতি দেয়ার সময় ২০ শতাংশের মতো পদ শূন্য থেকে যাচ্ছে।
দায়িত্বশীল অনেকেই ২০১১ সালে স্থগিত হওয়া পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে জার্মান বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি আগামী ২০ রমজানের মধ্যে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)। গত বুধবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত টিসিসির ৮৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, সভায় দেশের শ্রম পরিস্থিতি, শ্রমিকদের বেতন-বোনাস, ছুটি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্পাঞ্চলে টিসিবির পণ্য বিতর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ১২ই পবিত্র রমাদ্বান শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আদাদ শরীফ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় পবিত্র মিলাদ শরীফ মাহফিল, আলোচনা মজলিশ ও ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়।
রাজধানী ঢাকার মিরপুরের ঐতিহাসিক শাহ আলী মাজার শরীফে পবিত্র তারাবিহ নামাজের পরে পবিত্র মিলাদ শরীফ পাঠ এবং তাবারুক বিতরণ করা হয়। এছাড়া পবিত্র ১২ই শরীফ বাদ মাগরিব হতেই রাজধানীর বিভিন্ন এলাকায় এবং সারাদেশের বিভিন্ন জায়গায় পবিত্র মিলাদ শরীফ মাহফিল আয়োজন ও তাবারুক বিতরণ করা হয়। মিরপুরের কাজীপাড়ায় গভীর রাতে পবিত্র ১২ই রমাদ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পাঁচটি সংস্কার কমিশন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ১৬৬টি সুপারিশ করেছে সে বিষয়ে বিএনপি ও জামাতসহ ৩৪টি রাজনৈতিক দল-জোটের কাছে মতামত জানতে চেয়েছিল প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐকমত্য কমিশন’। ছক আকারে মতামত জানতে চেয়ে কমিশন গত ৬ মার্চ চিঠি দেয় দল-জোটগুলোকে। চিঠিটি ছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (এমসিকিউ) ধাঁচের। যাতে ‘টিকচিহ্ন’ দিয়ে ১২০টি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের হার্ডকপিও পাঠিয়েছিল। মতামত জানানোর শেষ দিন ছিলো গতকাল ইয়াওমুল খামীস (বৃহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আপাতত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকলেও ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
গত বুধবার (১২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘এনআইডির ওনারশিপ’ শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, কমিশনের অধীনে ৩৫ বা তারও বেশী ধরনের তথ্য আছে। এখন প্রশ্ন হচ্ছে ভোটের অধিকার ইমপ্লিমেন্টেশন করার জন্য ৩৫ ধরনের তথ্যের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিশেষজ্ঞরা বলছেন, দেশে আনুমানিক ৩ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনোভাবে কিডনির সমস্যায় ভুগছেন অথবা কিডনি রোগে আক্রান্ত। প্রতিবছর ৪০ হাজার মানুষ কিডনি বিকল হয়ে অকালে মারা যান। আরও ২০ থেকে ২৫ হাজার মানুষ আকস্মিক কিডনি বিকলে আক্রান্ত হন।
আর সরকারি ও বেসরকারি মিলিয়ে কিডনি রোগ বিশেষজ্ঞ রয়েছেন প্রায় ৪০০ জন। এর মধ্যে সরকারিভাবে বিশেষজ্ঞ আছেন ৯৫ জন। আর বেসরকারি পর্যায়ে আছেন প্রায় ৩০০ জন। সেই হিসাবে দেখা যায়, প্রায় ৯৫ হাজার রোগী বা আক্রান্তের বিপরীতে কিডনি রোগ বিশেষজ্ঞ আছেন মাত্র একজন।
কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যাংক খাত এখন খেলাপি ঋণে জর্জরিত। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে খেলাপির প্রকৃত চিত্র বের হয়ে আসছে। আর এতে একের পর এক রেকর্ড হচ্ছে। গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপির পরিমাণ রেকর্ড ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যে স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসন প্রকল্প করার পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই প্রকল্পে অন্যতম অংশীদার হিসেবে থাকবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংক খাতের যেসব ঋণ একেবারে আদায়-অযোগ্য হয়ে পড়েছে, সেসব ঋণের বিপরীতে থাকা বন্ধকি জমিতে আবাসন প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রশ্ন রেখে বলেছেন, সরকারি কর্মচারী হয়ে পুলিশের কিসের রাজনৈতিক আনুগত্য থাকবে? আমাদের কোনো আওয়ামী লীগ-বিএনপি নাই। আমাদের কিছু কিছু সদস্য এবং মোস্টলি সিনিয়র অফিসারদের অতি উৎসাহ ও রাজনৈতিক আনুগত্যের কারণে পুরো পুলিশ বাহিনী কলঙ্কিত হয়েছে।
তিনি বলেন, কিছু সংখ্যক পুলিশের উচ্চাভিলাষী ও অন্ধ আনুগত্যের কারণে আমাদের জীবন দিতে হয়েছে। শুধুমাত্র ওই সব সিনিয়রদের হুকুম পালন করতে গিয়ে আমাদের বেশকিছু ভাই মারা গেছেন। এই দায়ভার যিনি জীবন দিয়েছেন তার নয়, যিনি আদেশ দিয়েছেন তার। এজন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসেই এ-সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠকে গত সপ্তাহে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকখাত নিয়ে শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশের ঋণমান কমিয়েছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস। আগের ঋণমান বি-ওয়ান থেকে নামিয়ে বি-টু করা হয়েছে।
গত বুধবার (১২ মার্চ) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
এতে বলা হয়, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংকখাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ঋণমান 'বি-ওয়ান' থেকে 'বি-টু'তে নামানো হয়েছে।
বাংলাদেশের ঋণমান পরিস্থিতি স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় চলে গেছে জানিয়ে সংস্থাটি আরও জানায়, বাংলাদেশে সম্পদের বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
কট্টর ইহুদীপন্থী ট্রাম্প এবার গাজার বিষয়ে পিছু হটার ঘোষণা দিলো। সম্প্রতি সে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার বিষয়ে তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে বলেছে, ‘গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না।’
গত বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেলের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সে এ মন্তব্য করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা লোহিত সাগরের মধ্য দিয়ে সন্ত্রাসবাদী ইসরাইলি জাহাজ চলাচলের উপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন।
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল-হুথি ঘোষণা করেছেন যে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালী, এডেন উপসাগর এবং আরব সাগরের মধ্য দিয়ে ইসরাইলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে এবং এই অঞ্চল দিয়ে যে কোনো ইসরাইলি জাহাজ চলাচল করলে তাকে লক্ষ্যবস্তু করা হবে।
আল-হুথি জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপটি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত অবরোধ এ বাকি অংশ পড়ুন...












