নিজস্ব প্রতিবেদক:
পুলিশ বাহিনীর জন্য নতুন গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বাজেট ধরা হয়েছে দেড়শ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, পুলিশ সদর দপ্তরে একটি সিন্ডিকেট আছে, তারা ভারত থেকে গাড়ি কিনতে তোড়জোড় শুরু করেছে। বিশেষ করে দেশীয় কোম্পানি মোটরসাইকেল না কিনে ভারত থেকেই কিনতে চাচ্ছে তারা। একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশি যানবাহন ক্রয় করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ওই সিন্ডিকেটের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। এখনো সেই সিন্ডিকেট সক্রিয় রয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের প্রস্তাবিত দামি গাড়ি কেনা বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
যমুনা সেতুতে একদিনে (গত ২৪ ঘণ্টায়) এ সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এতে উভয় পাশে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
গতকাল জুমুয়াবার (২৮ মার্চ) ভোরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যমুনা সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৩৫ হাজার ২২৭টি। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১ ও উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ১৪ হাজার ৯৮৬ গাড়ি বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
পাবনায় জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ বিএনপি নেতার এমন বক্তব্যের প্রতিবাদে ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে এ হট্টগোল করেন মুক্তিযোদ্ধারা। পরে দ্রুত অনুষ্ঠান শেষ করে জেলা প্রশাসন।
স্বাধীনতা দিবস উপলক্ষে গত বুধবার (২৬ মার্চ) বিকালে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এবার সরকারের আমলাদের অপসারণের দাবিতে রাজধানীতে পোস্টারিং করা হয়েছে। এসব পোস্টার রাজধানীর তোপখানা রোড, সচিবালয়সহ সেগুনবাগিচা এলাকায় দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ছাপানো এসব পোস্টারে সরকারের পাঁচজন সচিব ও তিনটি অধিদফতরের তিন শীর্ষ কর্মকর্তার ছবি ছাপানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এসব পোস্টার দেখা গেছে।
রাজধানীর তোপখানা রোড এলাকায় পোস্টার লাগানোর সময় একজনকে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান, তার নাম রবিউল, তিনি রাজধানীতে লালবাগ এলাকায় বসবাস করেন। তি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তিন হাজার যুদ্ধজাহাজ এক হয়ে ফিলিস্তিনিদের পক্ষে মহড়া দিয়েছে। সাহসী উদ্যোগটি নিয়েছে ইরান, ইরাক, লেবানন এবং ইয়েমেন।
যৌথ নৌ মহড়া করে গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি শক্তিশালী সমর্থন প্রকাশ করেছে চার মুসলিম দেশ।
পারস্য উপসাগর, মাকরান উপকূলীয় অঞ্চল এবং কাস্পিয়ান সাগর জুড়ে ওই যৌথ মহড়া শুরু হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি জানান, ওই মহড়ায় তিন হাজার ভারী ও হালকা জাহাজ অংশ নেয়। আইআরজিসি নৌবাহিনীর শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, রইস আলী দেল বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরাইল এখন শুধু গাজা নয়, একযোগে হামলা চালাচ্ছে লেবানন সীমান্ত এবং ইয়েমেন থেকেও। মধ্যপ্রাচ্য আবারো জড়িয়ে পড়ছে এক বিস্তৃত আঞ্চলিক সংঘাতে।
ইসরাইলের বিমান ও স্থল হামলার প্রতিবাদে, কয়েকদিন ধরে হামাস ইসরাইলকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে। অন্যদিকে, হুথিরা ইয়েমেন থেকে মিসাইল ছুঁড়ছে ইসরাইলের দিকে, এমনকি সম্প্রতি তারা বেন গরিয়ন বিমানবন্দরে অবরোধের হুমকি দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে নতুন করে আলোচনায় আসে ইসলামিক জিহাদ, গাজার এই প্রতিরোধ গোষ্ঠী এবার ইসরাইলের দক্ষিণাঞ্চ বাকি অংশ পড়ুন...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। অনলাইনে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে দেখেন, একটি বড় কাতল বাকি অংশ পড়ুন...
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমবারের মতো নেপচুনের অরোরার (মেরুপ্রভা বা মেরুজ্যোতি) ছবি স্পষ্টভাবে ধারণ করা হয়েছে।
১৯৮৯ সালে ভয়েজার ২ মহাকাশযান নেপচুনের পাশ দিয়ে চলে যাওয়ার সময় অতিবেগুনি (ইউভি) রশ্মির মাধ্যমে প্রথমবারের মতো নেপচুনের অরোরার অস্পষ্ট ছবি তোলা হয়। এবার ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড রশ্মির মাধ্যমে নেপচুনে অরোরা তৈরি হওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেল।
গত বুধবার এই ছবি প্রকাশ করেছে নাসা এবং এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে।
সূর্য্য থেকে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা (প্রোটন ও ইলেকট্রন) বাকি অংশ পড়ুন...
বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ইফতার আয়োজনে রয়েছে বৈচিত্র্য।
যদিও প্রায় সব দেশেই সাধারণত খেজুর বা পানির মতো হালকা কিছু দিয়ে ইফতার শুরু হতে দেখা যায়, কিন্তু দেশে দেশে ইফতার আয়োজনে বাহারি পদের খাবার দেখা যায়।
আলজেরিয়া:
আলজেরিয়ান মুসলিমরা পিজ্জা ‘সোয়ারবা’, সবজি রোল, আলু, সবজি দিয়ে তৈরি দোলমা ইত্যাদি দিয়ে ইফতার শুরু করেন।
মাগরিবের নামাযের পর তারা ‘সিগার’ নামক এক ধরনের পানীয় পান করেন, যা বাদাম দিয়ে তৈরি। এছাড়া, তাদের ইফতারের তালিকায় বিভিন্ন স্যুপও থাকে।
সৌদি আরব:
আরব নিউজের এক প্রতিবেদন বলছে, সৌদিরা ইফতারের শুরুতে ‘গাহওয়া’ ন বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারত শাসিত জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামীদের হামলায় চার ভারতীয় পুলিশ সদস্য নিহত হয়েছে। এই সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং দুজন স্বাধীনতাকামী নিহত হয়েছে। এটি জম্মু-কাশ্মিরে সম্প্রতি সবচেয়ে বড় নিরাপত্তা সংঘর্ষগুলোর একটি।
গুরুতর এই সংঘর্ষটি ঘটেছে গত বৃহস্পতিবার, কাঠুয়া জেলায়, যেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক দিন ধরে স্বাধীনতাকামী কাশ্মিরিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। পুলিশের এক কর্মকর্তা জানায়, দুই স্বাধীনতাকামীকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে এবং তাদের সহযোগী আরও কয়েকজন স্বাধীনতাকামী বাকি অংশ পড়ুন...












